সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

‘পাঠাও কার’ এ ইউজার ও ড্রাইভারের পছন্দমতো ভাড়া নির্ধারণের সুযোগ

টেকভিশন২৪ ডেস্কঃ পাঠাও, বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্ম, আগামীকাল নতুনরুপে নিয়ে আসছে তাদের রাইড-শেয়ারিং সার্ভিস, পাঠাও কার। এই মডেলটি নতুন এবং উদ্ভাবনী, যেখানে ইউজাররা রাইড পাবেন আরও দ্রুত এবং ভাড়া নির্ধারণ করতে পারবেন নিজেরাই।

প্রচলিত রাইড-শেয়ারিং মডেলে, একজন ইউজারের রাইড রিকোয়েস্ট অ্যাপের মাধ্যমে শুধুমাত্র একজন ড্রাইভারের কাছেই যায় এবং রাইডের ভাড়া অ্যাপের অ্যালগরিদমের মাধ্যমে নির্ধারিত হয়। এর ফলে, অনেক ইউজার এবং ড্রাইভারেরই কাঙ্ক্ষিত ভাড়ায় রাইড রিকোয়েস্ট ম্যাচ হয় না এবং বিশাল সংখ্যক রাইড রিকোয়েস্ট আনসার্ভড থাকে। 

পাঠাও কার-এর নতুন এই মডেলে, একজন ইউজার অ্যাপের সাজেস্টেড ভাড়ায়ও রাইড রিকোয়েস্ট করতে পারবেন, অথবা নিজেদের পছন্দমতো ভাড়া অফার করতে পারবেন। এরপরে রিকোয়েস্ট চলে যাবে একাধিক ড্রাইভারের কাছে, একবারেই। যদি ইউজার একাধিক রাইড অফার পান, তখন তিনি ভাড়া, গাড়ির মডেল, ড্রাইভারের রেটিং, এবং পিক করতে আসার আনুমানিক সময় (ইটিএ)-এর ভিত্তিতে পছন্দমতো রাইড বেছে নিতে পারবেন, অথবা নিজের মত পাল্টা ভাড়া অফার করতে পারবেন।

ঠিক একইভাবে, একজন ড্রাইভারও একাধিক রিকোয়েস্ট থেকে তার নিজের পছন্দমতো রিকোয়েস্ট বেছে নিতে পারবেন, অথবা পাল্টা ভাড়া অফার করতে পারবেন।

এই মডেলে, ড্রাইভাররা তাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবেন এবং এতে তাদের আয় বৃদ্ধি হবে। সেইসাথে ইউজাররাও পছন্দমতো ভাড়া নির্ধারনের মাধ্যমে দ্রুত রাইড পাবেন। এতে লাভবান হবেন দুপক্ষই।   

পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফাহিম আহমেদ বলেন, “ইউজার এবং ড্রাইভারদের হাতে নিয়ন্ত্রণ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি প্রযুক্তি হওয়া উচিত সাধারণ মানুষের সুবিধার জন্য। এখনই সময় পরিবর্তনের।”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি