শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

নিটল মটরসের মাসিক কিস্তিতে ‘নগদ’-এ ইন্সট্যান্ট ক্যাশব্যাক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সাধারণ গ্রাহকের মাসিক কিস্তি পরিশোধে ঝামেলা দূর করার পাশাপাশি তাদের বেশি লাভ দিতে ইন্সট্যান্ট ক্যাশব্যাকের মতো দারুণ অফার চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

এখন থেকে গ্রাহকেরা পরিবহন খাতের প্রতিষ্ঠান নিটল মটরস লিমিটেড থেকে ট্রাক, পিকআপসহ অন্যান্য গাড়ির মাসিক কিস্তি ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।

৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাশব্যাকের বিশেষ এই অফারটি চলবে আগামী ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত। গ্রাহকেরা ‘নগদ’-এর মাধ্যমে বিনা খরচে তাদের মাসিক কিস্তি পরিশোধ করতে পারবেন, যা তাদের অতিরিক্ত খরচের পাশাপাশি বাঁচাবে মূল্যবান সময়ও। 

গ্রাহকেরা নিটল মটরস লিমিটেড থেকে গাড়ির মাসিক কিস্তি কমপক্ষে ১৯ হাজার টাকার এককালীন বিল ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করলেই পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিল পরিশোধের সময় ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি (*167#)-এর মাধ্যমে পরিশোধ করলেই কেবল ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

চলমান এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের নিটল মটরস থেকে ক্রয় করা পণ্যের বিল ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। মাসিক কিস্তি পরিশোধের সময় পাওয়া এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করা যাবে। তবে ক্যাম্পেইন চলাকালে গ্রাহকেরা একবারই উপভোগ করতে পারবেন বিশেষ এই অফারটি। এ ছাড়া অফার নিশ্চিত করতে হলে অবশ্যই সচল থাকতে হবে গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্ট।

দেশের সাধারণ গ্রাহকদের সবসময় বেশি লাভ দিতে ‘নগদ’-এর স্পেশাল ক্যাম্পেইন ‘দেশি নগদ-এ বেশি লাভ’-এর একটি অংশ এই ক্যাম্পেইন। যেখানে নিটল মোটরস লিমিটেডের মতো দেশের আরও প্রায় দুই হাজার ৫০০ ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের কেনাকাটায় এমন বিশেষ অফার দিচ্ছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

‘নগদ’-এর এই ক্যাশব্যাক অফার নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ’ বছরব্যাপী এমন ধরনের চুক্তি ও পার্টনারশিপ করে থাকে, যাতে করে গ্রাহকেরা কিছুটা হলেও লাভবান হন।  

এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে গ্রাহকেরা ভিজিট করতে পারেন ‘নগদ’-এর ওয়েবসাইট।  

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি