মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
24.2 C
Dhaka

নতুন স্মার্টফোন আইটেল এস২৪

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন আরও একটি স্মার্টফোন আইটেল এস২৪। ব্যবহারকারীদের সাশ্রয়ী দামে উচ্চমানের ইলেকট্রনিক পণ্য দেবার প্রতিশ্রুতি অনুযায়ী এবার তারা তাদের সর্বশেষ উদ্ভাবন নতুন স্মার্টফোন আইটেল এস২৪ লঞ্চের ঘোষণা দিয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে। প্রযুক্তিপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে নতুন এই স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী হেলিও জি৯১ প্রসেসর এবং কালার চেইঞ্জিং প্রযুক্তিসহ আরো ইনোভেটিভ ফিচার।

“আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা” ট্যাগলাইনে আসা আইটেল এস২৪ ব্যবহারকারীদের দিবে ক্রিস্টাল ক্লিয়ার ছবি যেকোনো সময়, যেকোনো জায়গায়। অসাধারণ ক্যামেরা পারফরম্যান্সের জন্য স্যামসাং এইচএম৬ আইসোসেল সেন্সরের কৃতিত্ব রয়েছে; যেখানে প্রথমবারের মতো ন্যানো পিক্সেল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া একসঙ্গে নয়টি পিক্সেল একত্র করা হয়েছে, আর এই সেন্সরটি কম আলোতে আরও বেশি আলো ধারণ করে এবং রাতের দৃশ্যগুলোতে স্বচ্ছতা বাড়ায়, চ্যালেঞ্জিং পরিবেশেও অসাধারণ সব ছবি নিশ্চিত করবে। এছাড়াও, আইটেল এস২৪ স্মার্টফোনে রয়েছে ৩ এক্স ইন-সেন্সর জুম, যার কারণে ব্যবহারকারীরা দূর থেকে ছবি-ভিডিও সহজে ধারণ করতে পারবে। আইটেল এস২৪-এ রয়েছে সুপার পাওয়ার্ড মিডিয়াটেক-এর হেলিও জি৯১ প্রসেসর, যা ডেইলি ব্যবহার, মাল্টি-টাস্কিং, ভিডিও ধারণ এবং গেমিংয়ের জন্য দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করবে। স্মার্টফোনে আরো রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম (৮জিবির‌ র‍্যাম + *৮ জিবি মেমরি ফিউশন)।

এই স্মার্টফোনের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো কালার চেইঞ্জিং প্রযুক্তি যা রোদের আলো বা ইউভি লাইটের সংস্পর্শে এলে ফোনটির কালার চেইঞ্জ করবে। আইটেল এস২৪ দুইটি রঙে বাজারে এসেছে একটি হলো ডউন হোয়াইট এবং অন্যটি স্ট্যারি ব্ল্যাক এর মধ্যে ডউন হোয়াইট ভ্যারিয়েন্ট কালার চেইঞ্জিং প্রযুক্তি সম্বলিত। মাল্টিমিডিয়াতে ভালো অভিজ্ঞতা দিতে এই ফোনে রয়েছে ডুয়াল ডিটিএস স্টেরিও স্পিকার পাশাপাশি ৯০ হার্জ ৬.৬ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে। ৫০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, এআই স্মার্ট চার্জ এবং বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। সিকিউরি সেকশনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে রয়েছে এনএফসি সাপোর্ট।

কক্সবাজারে এস২৪ লঞ্চিং ইভেন্টে ‘আই স্মার্ট ইউ’টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক জানান, আইটেল সাশ্রয়ী মূল্যে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, আইটেল এস২৪ লঞ্চ করা হয়েছে এবং এটি বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

দুর্দান্ত সব ফিচারের আইটেল এস২৪ স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি