শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

বিরক্তিকর স্প্যাম কল থেকে রেহাই পাবেন যেভাবে

টেকভিশন২৪ ডেস্ক : সারাদিন নানান কাজে স্মার্টফোন ব্যবহার করেন সবাই। তবে ব্যস্ততার সময় ফোন থেকে একটু দূরেই থাকেন। দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না।

সব বিরক্তিকর স্প্যাম কল আসা বন্ধ করতে পারবেন ফোন থেকেই। চলুন দেখে নেওয়া যাক কয়েকটি উপায়-

>> অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা। প্রথম এবং সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে কলগুলোকে ব্লক করে স্প্যাম কল থেকে নিজেকে বাঁচাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য কিছু সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে।

>> স্প্যাম কল ম্যানুয়ালি ব্লক করা। কেউ যদি স্প্যাম কলগুলো ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এজন্য প্রথম ধাপে, নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডায়ালার খুলতে হবে এবং যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের একটি বিকল্প পাওয়া যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিশ্চিতকরণের জন্য ক্লিক করতে হবে, ওকে।

>> এছাড়া মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপ স্প্যাম কল থেকে মুক্তির উপায় এনেছে। ব্যবহারকারীদের জন্য সাইটটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। ফিচারে স্প্যাম এবং অবাঞ্ছিত কলটি ফোনে ‘সাইলেন্স’ মোডে ঢুকবে। আপনি সেই কলটি পরে নোটিফিকেশনে দেখতে পাবেন। ফিচারটির নাম রাখা হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস’।-সূত্র : টেকজুম

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি