শুক্রবার, জুন ২৬, ২০২৬
28.6 C
Dhaka

নতুন বছরে শাওমির স্মার্টফোনে আকর্ষণীয় অফার

নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে ৪০০০ টাকা পর্যন্ত ছাড়!

টেকভিশন২৪ ডেস্ক: ২০২২ সালের শুরুতেই গ্লোবাল স্মার্টফোন জায়ান্ট শাওমি আজ (শনিবার) আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। নতুন বছরে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে শাওমি।

এই আয়োজন সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘অর্জন আর মাইলফলকে আমাদের জন্য ২০২১ ছিল অসাধারণ বছর। কৃতজ্ঞতা প্রকাশ ও নতুন বছর উদযাপনে শাওমি বাংলাদেশ ফ্যানদের জন্য অসাধারণ অফার নিয়ে হাজির হয়েছে। আমাদের আকর্ষণীয় ছাড়ের মধ্যে রয়েছে শাওমির রেডমি নোট ১০এস এবং শাওমি ১১ লাইট ফাইভজি এনই ডিভাইসটি।’

আকর্ষণীয় ও নান্দনিক ডিজাইনের শাওমি ১১ লাইট ফাইভজি এনই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দেশের বাজারে। ডিভাইসটির ওজন খুবই হালকা এবং ধরতে আরামদায়ক। ফাইভজি গতির সম্পূর্ণ সুবিধা পেতে ডিভাইসটিতে থাকা শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর পূর্ণ গতির যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফোনটিতে রয়েছে দুর্দান্ত ৬.৫৫ ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলেড ডটডিসপ্লে। ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার শাওমি ১১ লাইট ফাইভজি এনই ব্যবহারকারীদের বিশেষ মুহূর্তগুলো অনায়াসে ধরে রাখতে দেয়।

অফারে গ্রাহকরা মূল্যছাড়ে শাওমি ১১ লাইট ফাইভজি ফোনটি কিনতে পারবেন। ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা (আগে দাম ছিল ৩৯,৯৯৯ টাকা), ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা (আগে ছিল ৪২,৯৯৯ টাকা) এবং ৮+২৫৬ জিবির দাম ৪৩,৯৯৯ টাকা (আগে ছিল ৪৫,৯৯৯ টাকা)।

রেডমি নোট ১০এস ডিভাইসটিতে আছে ডুয়েল স্পিকার ও হাই-রেস অডিও মিজারমেন্ট এক্সপেরিয়েন্স। এতে থাকা ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরায় নেয়া যাবে স্ট্যানিং শট, থাকছে বোকেহ ও ডেপথ কন্ট্রোল সেন্সর। আকর্ষণীয় মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর প্রযুক্তিমুখী তরুণদের জন্য পাওয়ার প্যাকড পারফরম্যান্স দেবে। দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং নিশ্চিত করবে ব্যবহারকারীর জন্য দীর্ঘ ব্যাকআপ। এই মেগা ক্যাম্পেইনে মূল্যছাড়ে রেডমি নোট ১০এস ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ২৬,৯৯৯ টাকায় (আগে ছিল ২৭,৯৯৯ টাকা)।

এ ছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত রেডমি ৯এ প্রতিটি স্মার্টফোন কিনলে পাবেন একটি করে টি-শার্ট। আজ থেকে দেশের যেকোনো অথরাইজড মি স্টোর এবং রিটেল পার্টনার স্টোরে শাওমি ফ্যানরা অফারটি পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি