রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

ডিস্ট্রিবিউটর্স মিট-২০২২ আয়োজন করল ‘নগদ’

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজন করল ‘নগদ টাইকুনস মিট’ বা ডিস্ট্রিবিউটর্স মিট ২০২২। ‘দ্য উইনার অব চেঞ্জ’ স্লোগানে এই আয়োজনটিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটর্স, রিজিওনাল ম্যানেজার ও মার্কেট ডিরেক্টর্সরা এসে হাজির হয়েছেন রাজধানীতে।

সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে ‘নগদ’ আয়োজন করে এই ‘টাইকুনস মিট ২০২২’। সারাদিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬৪ জন ডিস্ট্রিবিউটর্স, রিজিওনাল ম্যানেজার, মার্কেট ডিরেক্টর্সদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্ৰতিষ্ঠানটির নির্বাহী পরিচালকগণসহ ‘নগদ’-এর বিভিন্ন বিভাগীয় প্রধান ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

সকাল থেকে শুরু হওয়া ‘নগদ টাইকুনস মিট ২০২২’ আয়োজনটি চলে রাত পর্যন্ত। যেখানে বিভিন্ন রকম কর্মশালার পাশাপাশি টার্গেট বা পারফরমেন্সের ওপর কৃতিত্ব স্বরূপ সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন এরিয়ার ডিস্ট্রিবিউটর্স, রিজিওনাল ম্যানেজার ও মার্কেট ডিরেক্টর্সদের। আয়োজনে ডিস্ট্রিবিউটর্সদের সেরা পারফরমেন্সের জন্য ‘নগদ’ কর্তৃক ছিল ক্রেস্ট ও মূল্যবান উপহার সামগ্রী, যা পেয়ে উৎফুল্ল ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিস্ট্রিবিউটর্সরা।

এ ছাড়া ‘নগদ টাইকুনস মিট ২০২২’-কে আরও মনোমুগদ্ধকর করে তুলতে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। যেখানে ছিল জনপ্রিয় অভিনেতা সাজু খাদেমের কৌতুক, বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়ার নৃত্য পরিবেশন ও সবশেষে কিংবদন্তী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গেয়েছেন তাঁর জনপ্রিয় সব গান। 

‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুক ডিস্ট্রিবিউটর্স, রিজিওনাল ম্যানেজার ও মার্কেট ডিরেক্টর্সদের উদ্দেশ্য করে বলেন, “নগদ এর শুরু থেকে এই পর্যন্ত পথচলায় বিশ্বের দ্রুতবর্ধনশীল এমএফএস, ৬ কোটির মতো গ্রাহক কিংবা প্রতিদিন প্রায় ১০০০ কোটি টাকা লেনদেনের সবই সম্ভব হয়েছে কেবল আপনাদের সহযোগিতা ও পার্টনারশিপের কারণে।” তিনি বলেন, “নগদ চালু করার পরিকল্পনা যখন করি, সেই সময় অনেকেই আমাকে নিরুৎসাহিত করেছে। মূলত একচেটিয়া আধিপত্য ও এমএফএস মার্কেট নিয়ে নেতিবাচক ডাটা তার অন্যতম কারণ। কিন্তু সেই সময়, সবার আগে যারা আমাকে বিশ্বাস করেছেন, তারা হচ্ছেন আপনারা। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আজকে এই সফলতা দেখতাম না।”

‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, “দেশে আর্থিক অন্তৰ্ভুক্তিতে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। দেশের সাধারণ মানুষকে এই আর্থিক অন্তৰ্ভুক্তির আওতায় আনতে প্রয়োজন ছিল যথাযথ ডিজিটাল ইনোভেশন। আর সে সময় উল্কার মতো একটা চ্যালেঞ্জ আসল, সেটি হলো ‘নগদ’। এবং সেই ‘নগদ’ পরিবারের আপনারাই যারা এর চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। সেবাটিকে ছড়িয়ে দিয়েছেন পুরো বাংলাদেশে। এ ছাড়া ‘নগদ’ এর ই-কেওয়াইসি, ডি-কেওয়াইসি ব্যবহার করে সাধারণ মানুষ আপনাদের মাধ্যমেই আর্থিক অন্তৰ্ভুক্তিতে আসতে সক্ষম হয়েছে।”

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি