বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

স্মার্টফোন বাজারে নতুন ঝড় ভিভো এক্স৮০ ৫জ

টেকভিশন২৪ ডেস্ক: ১০ দিনের টানা প্রি-বুকিং পর্ব শেষে আজ, ৫ জুন; রোববার থেকে অফলাইন বাজারে মিলছে ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোন। এর আগে গত ২৭ মে থেকে স্মার্টফোনটির জন্য অনলাইনে প্রি-বুকিং দিতে পেরেছেন গ্রাহকরা।

সম্প্রতি স্মার্টফোন বাজারে এই নতুন চমক নিয়ে আসে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। জেইসের সঙ্গে মিলে স্মার্টফোন বাজারের সিনেমাটোগ্রাফি জগতের সেরা এই ডিভাইসটি তৈরি করে ভিভো।

দারুণ ফটোগ্রাফি এবং ইমেজিং টেকনোলজির কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো ভিভো এক্স সিরিজের স্মার্টফোনগুলো। জেইসের চমৎকার ইমেজিং প্রযুক্তি, অভাবনীয় কার্যক্ষমতা ও নান্দনিক ডিজাইন  এক্স৮০ ৫জি’কে স্মার্টফোনের বাজারে উল্লেখযোগ্য অবদান রাখতে সাহায্য করেছে।

ভিভো এক্স৮০ ৫জি
শেষ হলো অপেক্ষা, পাওয়া যাচ্ছে ভিভো এক্স৮০ ৫জি

এক্স৮০ ৫জি’তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা সেনসিং সেন্সর যা কম আলোতে ভালো ছবি তুলতে সাহায্য করে। ক্যামেরায় ভিভো ভি১+ চিপ এবং জেইস টি* কোটিং রয়েছে। আর এই জেইস  টি* কোটিং আলোর ভারসাম্য বজায় রেখে আলোকচিত্রীকে আরো প্রাণবন্ত ও জীবন্ত ছবি তুলতে সাহায্য করে। ভি+ চিপ স্মার্টফোনটির ইমেজিং প্রযুক্তি, ডিসপ্লে এবং  গ্রাফিক্সের অনেক উন্নয়ন ঘটিয়েছে। 

ভিডিওগ্রাফারদের জন্যও খুশির বার্তা নিয়ে এসেছে এক্স৮০ ৫জি। জেইস সিনেমাটিক স্টাইল বোকেহ ও এআই ভিডিও অ্যানহেন্সের কারণে ভিডিওগ্রাফিতে এক নতুন মাত্রা যোগ করেছে এক্স৮০ ৫জি। জেইস সিনেমাটিক স্টাইল বোকেহ হলো একটি মোড যা জেইস ফিল্ম লেন্সের ইফেক্ট থেকে আসে এবং ভিডিও ও ছবিতে  ওভাল ফ্লেয়ার তৈরি করে যা ছবি ও ভিডিওকে ভাইব্রেন্ট লুক দেয়। এআই ভিডিও অ্যানহেন্সমেন্ট হলো এমন একটি ফিচার যা দৃশ্যের পরিবর্তন খুঁজে বের করে মসৃণ ছবি ও ভিডিও উপহার দেয়। অনেক কম আলোতেও ভালো ছবি উপহার দেয় এক্স৮০ ৫জি’র সুপার নাইট প্রোট্রেইট ফিচার।

ভিভো এক্স৮০ ৫জি
সিনেমাটোগ্রাফারদের জন্য আজ থেকে বাজারে এক্সট্রিম৮০ ফাইভজি

আর বোকেহ প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডকে পুরোপুরি মিলিয়ে দেয়। আর এটি সম্ভব হয়েছে জেইস সুপার নাইট ক্যামেরার কারণে।

নতুন ডিজাইন ও আঙ্গিকে প্রতিটা স্মার্টফোনকে বাজারে আনে ভিভো। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এই আবেদন বজায় রেখেছে ভিভো এক্স৮০ ৫জি।  স্মার্টফোনটিতে ক্লাউড উইন্ডো ২.০ ক্যামেরা রয়েছে যা একটি স্কয়ার প্লেটে রাউন্ড ক্যামেরাকে ব্যালেন্স করে অভূতপূর্ব সৌন্দর্য ও নকশাকে তুলে ধরে। স্মার্টফোনটির ব্যাক কভার ফ্লোরাইট এজি গ্লাস দিয়ে তৈরি যার মাধ্যমে খুব সুন্দরভাবে কোন ঝামেলা ছাড়া অর্থাৎ আঙুলের কোন দাগ ছাড়াই এই স্মার্টফোনটি  ব্যবহার করা যায়। 

ভিভো এক্স৮০ ৫জি
এখন থেকে অফলাইন বাজারে মিলবে এক্সট্রিম৮০ স্মার্টফোন

এক্স৮০ ৫জি দুইটি রঙে পাওয়া যাচ্ছে। একটি কসমিক ব্ল্যাক ও আরেকটি আরবান ব্লু। কসমিক ব্ল্যাক যেমন রাতের আকাশের চিত্রকে তুলে ধরে তেমনি আরবান ব্লু  রৌদ্রজ্জ্বল একটি দ্বীপে মনোরম দিনকে উপস্থাপন করে। বাংলাদেশে গত ২৭ মে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে এবং জুনের ৫ তারিখ থেকে এটি স্টোরগুলোতে পাওয়া যাবে। এক্স৮০ ৫জি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬,৯৯০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি