শুক্রবার, জুন ১২, ২০২৬
31.5 C
Dhaka

যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন পুরস্কার ২০২২ জিতল ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্কঃ যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-কে ‘বেস্ট ইনোভেটিভ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড’ হিসেবে পুরস্কৃত করেছে। একই সাথে ‘ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার ২০২২’ হিসেবে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অর্থনৈতিক সেবায় পরিণত হয়েছে। বাংলাদেশের প্রান্তিক মানুষে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে অসামান্য অবদান রাখছে এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া নগদ সরকারের বিভিন্ন ভাতা নামমাত্র খরচে বিতরণ করে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে। বিধবা-স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী শিশু ভাতা এবং শিক্ষা উপবৃত্তি বিতরণ করছে নগদ।

মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে প্রায় সাড়ে ছয় কোটি গ্রাহক তৈরি করেছে নগদ। বিশেষ করে ই-কেওয়াইসি এবং ডিজিটাল কেওয়াইসি উদ্ভাবনের মাধ্যমে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে এই খাতে বিপ্লব এনেছে তারা।

এসবকিছু বিবেচনায় নিয়ে এ বছরের সেরা এমএফএস হিসেবে নগদ-কে পুরস্কার দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড ম্যাগাজিন। গ্লোবাল ব্র্যান্ড ম্যাগাজিন বিশ্বজুড়ে ডিজিটাল সেবায় পারফরম্যান্স দেখে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করে থাকে। তারা সেসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে, যারা অর্থনীতি, শিক্ষা, জীবনব্যবস্থা, উদ্ভাবন, টেকনোলজি, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে।

গত ১০ ডিসেম্বর দুবাইয়ের পাম জুমেইরাহতে অনুষ্ঠিত হয় এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। নগদ-এর অন্যতম পরিচালক ফয়সাল চৌধুরী এবং করপোরেট কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার সামিয়া শারমিন এই অনুষ্ঠানে নগদ-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ যাত্রার পর থেকেই সহজ ও সাশ্রয়ী সেবা দিয়ে স্বল্প সময়েই দেশে জনপ্রিয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এর আগে বাংলাদেশে প্রথম ই-কেওয়াইসি উদ্ভাবনের জন্য বেস্ট ইনোভেটিভ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড, বিশ্ব সেরা ফিনটেক উদ্যোগ হিসেবে ইনক্লুসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড, উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড, ই-কমার্স মুভার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেটিং কমিউনিকেশন অ্যাওয়ার্ডসহ আরও অনেক দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে নগদ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি