শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

এবার বাংলালিংক নিয়ে এলো ই-সিম

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরও সহজ করতে ই-সিম সেবা নিয়ে এসেছে বাংলালিংক। এই স্মার্ট সল্যুশনের মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা সিমকার্ডের ব্যবহার ছাড়াই সব ধরনের ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অবস্থিত বাংলালিংক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবাটি চালু করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য সদস্যরা।

ই-সিম গ্রাহকদেরকে আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাংলালিংক-এর সংযোগ ব্যবহারের সুযোগ দেবে। গ্রাহকরা তাদের ই-সিমের সুবিধাযুক্ত হ্যান্ডসেটে একই সাথে দুইটি সিম প্রোফাইল ব্যবহার করতে পারবেন।

এছাড়া ই-সিমের সাথে একটি সিম কার্ডও ব্যবহারের সুযোগ থাকছে। দেশের যেকোনো বাংলালিংক সেন্টারে গিয়ে গ্রাহকরা ই-সিমে মাইগ্রেট করতে পারবেন। সেবাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: https://www.banglalink.net

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন,“একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা স্মার্ট সল্যুশনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরও সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ই-সিমের মাধ্যমে গ্রাহকরা আমাদের সংযোগ ও ডিজিটাল সেবাগুলি আরও স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমাদের অত্যাধুনিক বিভিন্ন সুবিধা নিয়ে আসার প্রচেষ্টাও প্রতিফলিত হয়।
বাংলালিংক গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি