শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

অ্যাপে পল্লী বিদ্যুতের বিল প্রদান সম্পূর্ণ ফ্রি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে ‘ নগদ ’-এর মাধ্যমে দেশের নির্দিষ্ট কিছু এলাকার গ্রাহকেরা ঝামেলাহীনভাবে তাদের পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের ঝামেলা দূর করার পাশাপাশি আর্থিক সাশ্রয়ের জন্য প্রিপেইড মিটারের বিল পরিশোধের সুবিধা নিয়ে এল ‘নগদ’।

এখন থেকে ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*167#) মাধ্যমে ১২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও ভালুকার গ্রাহকেরা তাদের প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা তাদের নিকটবর্তী ‘নগদ’ উদ্যোক্তার কাছে গিয়েও বিনা খরচে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে ‘নগদ’-এ বিদ্যুৎ বিল দিতে চাইলে শুরুতে ‘নগদ’ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘বিল পে’ নির্বাচন করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে। এরপর ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে।

‘নগদ’-এর ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধ করতে গ্রাহককে প্রথমেই *167# ডায়াল করতে হবে। তারপর মেন্যু থেকে ৫ চেপে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে এবং ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করতে হবে।

বিল পরিশোধ হয়ে গেলে গ্রাহকেরা টোকেন নম্বরসহ একটি এসএমএস পাবেন। এই টোকেন নম্বরটি গ্রাহককে তার ডিজিটাল মিটারে ম্যানুয়ালি প্রবেশ করিয়ে রিচার্জটি সম্পূর্ণ করতে হবে।

‘নগদ’-এর মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বনিন্ম ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেকোনো পরিমাণ বিল পেমেন্ট করতে পারবেন। এর আগে কোনো ধরনের ফি নেওয়া ছাড়া পোস্টপেইড মিটারের বিল দেওয়ার সেবা চালু করে ‘নগদ’। যার ফলে মানুষের আর্থিক সাশ্রয়ের একটি সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিল দিতে আর কাউকে লাইনে দাড়িয়ে থাকতে হয় না।

‘নগদ’-এর মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধের সেবা নিয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘মানুষকে ডিজিটাল লাইফে অভ্যস্ত করতে এবং নতুন নতুন সেবা চালু করতে প্রতিনিয়ত কাজ করছে ‘নগদ’। আমরা বিশ্বাস করি, নতুন এই সেবাটি মানুষের জীবনকে সহজ করতে ভূমিকা রাখবে এবং মানুষ ঘরে বসে এই সেবাটি উপভোগ করতে পারবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি