শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

ধামাকার সৌজন্যে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো ডিআরআরএ

টেকভিশন২৪ ডেস্ক: ধামাকাশপিং ডটকমের সহায়তায় করোনাভাইরাস মহামারির মধ্যে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে ডিজএবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)। গতকাল সকালে টঙ্গীর এরশাদনগরে ২৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তারিকুল ইসলাম। এই সময়ে আরও উপস্থিত ছিলেন ডিআরআরএ এর অ্যাডভোকেসি, কমিউনিকশন উপদেষ্টা স্বপ্না রেজা, প্রকল্প পরিচালক মোকলেসুর রহমান ভূঁইয়া এবং ধামাকাশপিং ডটকমের সিওও সিরাজুল ইসলাম রানা, হেড অব এইচ আর নাজিয়া রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব এস এম তারিকুল ইসলাম বলেন, এমন উদ্যোগের মাধ্যমে করোনার এই সময়ে প্রতিবন্ধী ব্যক্তিরা ভালো থাকতে পারবেন। এমন উদ্যোগ নেওয়ায় আমাদের পক্ষ থেকে ধামাকাশপিং ডটকম ও ডিআরআরএ’কে ধন্যবাদ জানাই।

ধামাকাশপিং ডটকমের সিওও সিরাজুল ইসলাম রানা বলেন, আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করতে চাই। করোনার এই সময়ে প্রতিবন্ধী ব্যক্তিরা খুব ভালো নেই। অনেকের আয় উপার্জন নেই। আমরা তাদের সহায়তায় এগিয়ে এসেছি। খাদ্য সহায়তার পাশাপাশি আমরা দেশব্যাপী ধামাকাশপিংয়ের মাধ্যমে তাদের উদ্যোক্তা তৈরিতেও কাজ করতে চাই।

ডিআরআরএ এর অ্যাডভোকেসি, কমিউনিকশন উপদেষ্টা স্বপ্না রেজা বলেন, ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রির্সাস এসোসিয়েশন (ডিআরআরএ) দীর্ঘ ২৫ বছর যাবত বাংলাদেশের শহর গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। প্রতিবন্ধী ব্যাক্তির স্বাস্থ্য, শিক্ষ্য ও জীবিকায়ন সুনিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতি উত্তরণে ডিআরআরএ বিশেষ ভূমিকা রাখছে।

এই ধারাবাহিকতায় বর্তমানে কোভিড-১৯ অতিমারীতে ধামাকাশপিং ডটকম এর সহায়তায় ডিআরআরএ প্রতিবন্ধীব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করে। আগামীতে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি