মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪

টেকভিশন২৪ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক ৮ম বারের মতো যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪ আগামী ১১ মে ২০২৪, শনিবার আয়োজন করা হবে। দিনব্যাপী এই প্রতিযোগিতাটি সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর সহযোগিতায় শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকার মিরপুর রূপনগরে অবস্থিত বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে আগত ১২৩ জন প্রতিযোগী, প্রতিবন্ধিতার মোট ৪টি ক্যাটাগরিতে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটির ক্যাটাগরিগুলো হলো: ক. দৃষ্টি প্রতিবন্ধী খ. শারীরিক প্রতিবন্ধী গ. বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং ঘ. নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি)। সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যেখানে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা প্রথম ৩জনকে পুরস্কৃত করা হবে। উক্ত ৪টি ক্যাটাগরি থেকে সেরা ৪জন প্রতিযোগী আগামী অক্টোবর ২০২৪ -এ ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। উল্লেখ্য যে, ১১ মে ২০২৪ তারিখ সন্ধ্যায় উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

ইতোমধ্যে, প্রতিযোগিতাটি আয়োজনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাটির মাধ্যমে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আইসিটি চর্চা ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটানো সম্ভব বলে মনে করেন আয়োজক সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার। বর্তমান সরকার প্রতিশ্রুতি আগামী ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশের উপযুক্ত ও দক্ষ মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন বিসিসি’র ম্যানেজার (সিস্টেমস) এবং এই আয়োজনের সমন্বয়ক মোঃ গোলাম রববানী।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি