শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
27.5 C
Dhaka

দেশের বাজারে বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো 

টেকভিশন২৪ প্রতিবেদক : বাংলাদেশের বাজারে এলো ডিএক্সওমার্ক রেটিং অনুযায়ী বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো। ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উম্মুক্ত করা হয় অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের জিএম আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের ডিজিএম শুভংকর গোলদার জনি সহ আরো অনেকে। অনুষ্ঠানে অনার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে পরিচয় করে দেয়া হয়।

বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, হুয়াওয়ে থেকে আলাদা হওয়ার পর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করে চায়না মার্কেটে নাম্বার ১ মার্কেট শেয়ার দখল করেছে অনার। আমরা এর মধ্যে দেশের বাজারে অনারের অনেকগুলো ডিভাইস এনেছি। আজ অনারের বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো বাজারে আসলো। এই স্মার্টফোনটি ডিএক্সওমার্ক রেটিং অনুযায়ী নাম্বার ওয়ান। অনারের ডিভাইসগুলো প্রিমিয়াম কোয়ালিটির। আর স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দেবে অনারের ম্যাজিক ৬ প্রো।

অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং বলেন, প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করবে স্মার্টফোন ব্র্যান্ড অনার। কারণ অনার একটি নির্ভরযোগ্য স্মার্টফোন ব্র্যান্ড। আর আজ থেকে বাজারে অফিসিয়ালি উম্মুক্ত হলো প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন ম্যাজিক ৬ প্রো। নতুন এই স্মার্টফোন ব্যবহারকারীদের প্রত্যাশা আরো বাড়িয়ে তুলেছে। কারণ অনার ম্যাজিক ৬ প্রোতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা, সিলিকন কার্বন প্রযুক্তির দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অনন্য ডিজাইন। সেই সাথে এই ফোনটিতে রয়েছে আলট্রা ডিউরেবল ডিসপ্লে। এই ফোনের ব্যাটারি লাইফ, পাওয়ারফুল পারফরমেন্স এবং মোবাইলের বিভিন্ন অসাধারণ শক্তিশালী ফিচার।

দেশের বাজারে আসা বিশ্বসেরা নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহারের জন্য একটি আদর্শ মোবাইল ডিভাইস। অনার ম্যাজিক ৬ প্রোর বিশাল স্টোরেজ (১২+৫১২ জিবি) ৫জি আপনাকে দেবে অফুরন্ত জায়গা। যেখানে আপনি আপনার ইচ্ছামতো প্রয়োজনীয় অ্যাপ এবং মিডিয়ার জন্য ব্যবহার করতে পারবেন। ফটোগ্রাফির জন্য এই ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/২.৬ অপারচারযুক্ত ১৮০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এফ/১.৪ অপারচারের ক্ষমতাসম্পন্ন ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.০ অপারচারযুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয়া হয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (এফ/২.০ অ্যাপারচার) থ্রিডি ডেপথ ক্যামেরা সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য অনার ম্যাজিক ৬ প্রো ফোনে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য অনার ম্যাজিক ৬ প্রো ফোনে ৫৬০০ এমএএইচ ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে এবং এই ফ্ল্যাগশিপ ফোনটি ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও সাপোর্ট করবে। এছাড়াও অনার ম্যাজিক ৬ প্রো ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ এবং ম্যাজিক ওএস ৮.০। প্রসেসিং এর জন্য এতে ৩.৩ গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ অক্টা-কোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে অ্যাড্রিনো ৭৫০ জিপিইউ দেয়া হয়েছে। অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনে ১২৮০*২৮০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ৬.৮০ ইঞ্চির ফুল ১২০ হার্টজের এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলটিপিও এবং ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং ১২০ হার্টজ রিফ্রেশরেট ও ৪৩২০ হার্টজ পিডব্লিউ রম ডিমিং সাপোর্ট করে। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি