বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

টেকভিশন২৪ ডেস্ক: রাশিয়া অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে রাশিয়া এ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে জানিয়ে পেন্টাগন বলছে, এটি অন্য স্যাটেলাইটকে আঘাত করতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এ তথ্য জানান। তবে রাশিয়ার পেন্টগনের এ দাবি নাকচ করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, ‘পৃথিবীর নিম্ন কক্ষপথে রাশিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটিকে আমরা একটি পাল্টা মহাকাশ অস্ত্র বলে ধরে নিতে পারি। এটি মার্কিন সরকারের স্যাটেলাইটের মতো একই কক্ষপথ ছিল। ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা প্রস্তুত।’

রাশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী সেরগেই র‍্যাবকভ পেন্টগনের এই দাবি নাকচ করেছেন। তিনি বলেন, ‘‌আমি মনে করি না, ওয়াশিংটনের সব ভুয়া খবরের উত্তর দেয়ার প্রয়োজন রয়েছে।’ তিনি জানান, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আরো উন্নত করা হচ্ছে। বিভিন্ন উদ্দেশ্যে স্যাটেলাইট উৎক্ষেপন করে দেশটি। এর মধ্যে একটি হচ্ছে দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করা। দুই বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী মস্কো এবং ওয়াশিংটন। এর আগেও স্যাটেলাইট ইস্যুতে জাতিসংঘে তর্কে জড়িয়েছে উভয় পক্ষ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি