বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

দেশের বাজারে “অনার” স্মার্টফোন আনল স্মার্ট টেকনোলজিস

বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করলো জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনার। সেইসঙ্গে বাজারে আসলো ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন অনার ৯০। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ১৫ অক্টোবর রবিবার দুপুরে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এমন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার গুও ল্যাং, অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, জিটিএম ম্যানেজার শুভংকর গোলদার, সেলস ম্যানেজার তৌহিদুর রহমানসহ আরো অনেকে।

ফোনটি প্রিবুক করা যাবে ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, আকর্ষণীয় গিফটসহ ফোনটির প্রিবুক প্রাইস ৫৬ হাজার ৯৯৯ টাকা।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ইতিমধ্যে বাংলাদেশে যাত্রা শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার, তারই ধারাবাহিকতায় আজ অনার ৯০ স্মার্টফোন দেশের বাজারে উম্মোচিত হলো। ২০২০ সালে হুয়াওয়ে থেকে আলাদা হওয়ার পর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করে ২০২৩ সালে চায়না মার্কেটে নাম্বার ১ মার্কেট শেয়ার দখল করেছে অনার । খুব শিগগিরই বাংলাদেশের বাজারেও অনারের সব বাজেটের অফিসিয়াল পণ্য পাওয়া যাবে। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ করবে স্মার্টফোন ব্র্যান্ড অনার। কারণ অনার একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ব্র্যান্ড।

বাজারে আসা শেয়ার ইউর ভাইভ ট্যাগলাইনে অসাধারণ ফিচারের ৫জি অনার ৯০ স্মার্টফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ফোর.কে. ক্যামেরা। চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অনারের নতুন এই ফোনের আকর্ষণ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আরও রয়েছে ডায়ামন্ড কাটিং ডিজাইনের ডিসপ্লের সাথে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর, ১২জিবি+৫১২ জিবি স্টোরেজ আর ৬৬ ওয়াটের সুপারচার্জিং সুবিধা, যা মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ফোনটির ৫০০০ এম.এ.এইচ. বিশাল ব্যাটারিকে ০%-১০০% চার্জ করতে পারে।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে ম্যাজিক ইউ.আই. ৭.১ (অ্যানড্রয়েড ১৩ অপারেটিং), গুগল (জি.এম.এস.) সাপোর্ট, সেইসঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ (৪ এন.এম.) প্রসেসর। ই.আই.এস.এ. বেস্ট প্রোডাক্ট ২০২৩-২৪ অ্যাওয়ার্ড পাওয়া অনার ৯০ স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড এমোলেড, যার রেজুলেশন ২৬৬৪*১২০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্জ। ১৮৩ গ্রাম ওজনের স্মার্টফোনটি ডায়মন্ড সিলভার ও মিডনাইট ব্ল্যাক এই দুই আলাদা রঙে পাওয়া যাবে।

ফোনটি প্রিবুক করা যাবে ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, আকর্ষণীয় গিফটসহ ফোনটির প্রিবুক প্রাইস ৫৬ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি