সোমবার, জুন ১৫, ২০২৬
27.3 C
Dhaka

দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশে টিকটকের নতুন ট্রান্সপারেন্সি সেন্টার

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক বাংলাদেশে আজ (রোববার) উন্মোচন করেছে ডেডিকেটেড ট্রান্সপারেন্সি সেন্টার। গ্রাহকদের কাছে দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির জায়গা থেকেই সেন্টারটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। আপডেট করা সেন্টারটি মূলত এমন একটি জায়গা যেখানে টিকটকের বার্ষিক ও প্রতি প্রান্তিকের ট্রান্সপারেন্সি রিপোর্ট পাওয়া যাবে। সেই সঙ্গে থাকবে সামনের দিনের ইন্টার্যাক্টিভ রিপোর্টগুলোও।

একই সঙ্গে টিকটক আজ উন্মোচন করেছে সবশেষ এইচ১ ২০২১ কনটেন্ট রিমুভ্যাল রিকোয়েস্ট রিপোর্ট। প্ল্যাটফর্মটিকে সুরক্ষিত রাখতে এবং এর বিশ্বস্ততা রক্ষার জন্য গৃহীত পদক্ষেপের প্রতি দায়বদ্ধ থাকার গুরুত্বের স্বীকৃতিস্বরূপ এই ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে টিকটক।

স্বচ্ছতার মাধ্যমে বিশ্বাস গড়ে তুলতে টিকটক ২০১৯ সাল থেকে তাদের এই রিপোর্ট প্রকাশ করতে শুরু করে। এরপর থেকে টিকটক বিষয়গুলো নিয়ে গভীর ভাবে ভাবা, খাতটি নিয়ে প্রথম ডেটার প্রকাশ এবং এ নিয়ে জরিপ ও গবেষণা করে এর ফলাফল প্রকাশ অব্যাহত রেখেছে। মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট সরিয়ে নেয়ার পরিমাণ এবং টিকটকের স্ট্যান্ডার্ড না মানায় বিজ্ঞাপন সরিয়ে নেয়ার পরিমাণ কত তা জানানো।

ট্রান্সপারেন্সির এই প্রচেষ্টায় টিকটক সুশীল সমাজের সংগঠন এবং বিশেষজ্ঞদের ফিডব্যাক নেয় এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে। এখন অফিসিয়ালি ডাউনলোড উপযোগী এসব ডেটা পাওয়া যাচ্ছে মেশিন রিডেবল ফরম্যাটে।

এ ছাড়াও রিপোর্টের আরেকটি লক্ষ্য যে তা যেন দেখতে আকর্ষণীয় হয়। তার জন্য নানা ধরনের ডেটার ইলাস্ট্রেশনের মাধ্যমে আকর্ষণীয় গ্রাফ, চার্ট তৈরি করা হয়েছে। বৈশ্বিক দর্শকদের কাছে ভালোভাবে পৌঁছাতে রিপোর্টটি ২৬ ভাষায় প্রকাশ করা হয়। এসব ভাষার মধ্যে রয়েছে বাংলা, জার্মান, ফ্রেঞ্চ, উর্দু, ইংরেজি, স্প্যানিশ, ট্রাডিশনাল চাইনিজ, রাশিয়ান এবং আরবিসহ অন্যান্য।

এই সেন্টারের মাধ্যমে টিকটকের লক্ষ্য হলো ট্রান্সপারেন্সি সেন্টারকে একটি ওয়ান-স্টপ শপ হিসেবে তৈরী করা, যাতে এটি কীভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ করে, কনটেন্ট রেকমেন্ড করে, পণ্য বিকাশ করে এবং মানুষের তথ্য রক্ষা করে তা সম্পর্কে সবাই জানতে পারে। সর্বশেষ এইচ১ ২০২১ কনটেন্ট অপসারণের অনুরোধ রিপোর্ট আপডেটগুলো সে লক্ষ্যেরই ধারাবাহিকতা। এই সেন্টারে আগের রিপোর্টগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • কমিউনিটি গাইডলাইন ইনফোর্সমেন্ট রিপোর্ট, যাতে প্রতি প্রান্তিকে নেয়া পদক্ষেপ কমিউনিটি গাইডলাইনস এবং পরিষেবার শর্ত যুক্ত করা আছে।
  • সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার কাছ থেকে পাওয়া ব্যবহারকারীদের সম্পর্কে তথ্যপ্রাপ্তির অনুরোধসম্পর্কিত দ্বি-বার্ষিক প্রতিবেদন ও বিষয়টি সম্পর্কে নেয়া পদক্ষেপের প্রতিবেদন আছে এ সেন্টারে।
  • সরকারের এবং সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া কনটেন্ট রিমুভ্যাল রিকোয়েস্ট এবং সেটি নিয়ে নেয়া বিভিন্ন পদক্ষেপও রয়েছে দ্বি-বার্ষিক এক প্রতিবেদনে।
  • বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অপসারণের অনুরোধের প্রতিবেদন যা কপিরাইট এবং ট্রেডমার্ক সামগ্রী সরিয়ে নেয়ার নোটিশ এবং রেসপন্সের ফলাফল দ্বিবার্ষিক হিসেবে প্রকাশ করে থাকে।
  • সব ধরনের ট্রান্সপারেন্সি রিপোর্ট পেতে ভিজিট করুন ট্রান্সপারেন্সি সেন্টার

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি