রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

জীবন দক্ষতার সনদ পেল স্কুল অফ লাইফের দ্বিতীয় ব্যাচ

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও ওয়াইইএফ গ্লোবালের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইনভিত্তিক জীবন ঘনিষ্ঠ দক্ষতা অর্জনের ভিন্নধর্মী আয়োজন ‘স্কুল অফ লাইফ’ এ অংশগ্রহণ শেষে সনদ পেল মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণরা।

স্কুল অফ লাইফ এর দ্বিতীয় ব্যাচের অংশগ্রহণকারীদের সনদ বিতরণ উপলক্ষ্যে গত ৫ ডিসেম্বর আয়োজিত অনলাইন এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ডঃ বিকর্ন কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ইন্টারনেট সোসাইটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর নাভিদ-উল-হক, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন এবং ওয়াইইএফ গ্লোবালের কো-ফাউন্ডার কাজী হাসান রবিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডঃ বিকর্ন কুমার ঘোষ বলেন “ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের তরুণদের ভূমিকা রাখতে হবে ও এগিয়ে আসতে হবে। এজন্য প্রতিনিয়ত নিজেদের দক্ষতা উন্নয়নে সচেষ্ট থাকতে হবে। জীবন দক্ষতার এই শিক্ষা দেশের উন্নয়নে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি। তার বক্তব্যে বৈশ্বিক মহামারীর এই কঠিন সময়ে দেশের তথ্যপ্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন সেবা প্রদানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের চলমান বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন তিনি।

অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ডিজিটাল বাংলাদেশ নির্মানে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্বারোপ করে ভবিষ্যতে ওওয়াইইএফ গ্লোবালের সাথে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ইন্টারনেট সোসাইটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর নাভিদ-উল-হক এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাসের বাইরের বিভিন্ন বিষয়ে জানার ও শিখার যে সুযোগ তৈরি হয়েছে তার উপর গুরুত্বারোপ করে বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিখানো হয় না এমন অনেক বিষয়ের মুখোমুখি জীবনের বিভিন্ন সময়ে আমাদের হতে হয়, স্কুল অফ লাইফের মত আয়োজন সে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানার ও শিখার সুযোগ তৈরি করে দেয়। তিনি এই আয়োজনকে বৈশ্বিক পরিসরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে এই আয়োজনের রিসোর্স পারসনগন এবং প্রশিক্ষনে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি