শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

বর্জ্য ব্যবস্থাপনাকে উৎসাহিত করতে চুক্তিবদ্ধ হল দারাজ এবং বিডি রিসাইকেল

টেকভিশন২৪ ডেস্ক: উন্নয়নের লক্ষ্যমাত্রা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সম্প্রতি বিডি রিসাইকেল টেকনোলজিস লিমিটেডের (বিআরটিএল) সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। (http://daraz.com.bd)। এ চুক্তির আওতায়, প্রতিষ্ঠান দু’টি পরিবেশের ওপর মানুষের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈশ্বিক লক্ষ্য অর্জনে কাজ করবে।      

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো); আহসান জামিল, ম্যানেজার-সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং মশিউর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ, সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট। অন্যদিকে, বিআরটিএল’র পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৈয়দ আমিন; সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার হাসিবুল হাসান হিমেল। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি রাজধানীর বনানীতে অবস্থিত দারাজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ দূষণের ক্রমবর্ধমান উদ্বেগ ও বায়োনেটওয়ার্কের ওপর এর নেতিবাচক বিষয়গুলোকে চিহ্নিত করে দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, “দারাজে আমরা দৃষ্টান্তমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরলস আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করি, সেটা করপোরেট ক্ষেত্র হোক কিংবা মানুষের স্বাস্থ্য সুরক্ষা সংশ্লিষ্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো সম্পর্কে আমরা অবগত। বাংলাদেশ সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে এ লক্ষ্যগুলো পূরণে বহুমুখী নানা উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। আমরাও এ অগ্রগতির পথে সহযোগী হিসেবে কাজ করে যেতে চাই। তাই, আমরা সুরক্ষা ও টেকসই  বর্জ্য ব্যবস্থাপনার ক্রমবর্ধমান উদ্বেগ নিরসনে বিডি রিসাইকেল টেকনোলজিসের সাথে চুক্তি করেছি।”

এ পার্টনারশিপটি দারাজে’র বেশ কিছু ইতিবাচক সিএসআর উদ্যোগুলোর একটি। এ চুক্তিটি আরো পরিবেশ-বান্ধব উপায়ে শিল্পখাত, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের রিসাইকেল এবং বর্জ্য ব্যবহারকে পরিমিত করতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এ উদ্যোগটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অভিমুখে যেতে সহায়ক ভূমিকা রাখবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি