রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
17 C
Dhaka

দাম কমলো মটোরোলা দুই স্মার্টফোনের

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে দুই মডেলের স্মর্টফোনের দাম কামিয়েছে বিশ্বের মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ফোন দুটি হলো- মটো জি৮ পাওয়ার লাইট এবং মটো জি৯ প্লে।

গত মাসেই বাংলাদেশের বাজারে সফলভাবে তিনটি স্মার্টফোন উন্মোচন করে বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। নতুন দাম অনুযায়ী ক্রেতারা এখন থেকে মটো জি৮ পাওয়ার ফোনটি ১৩,৯৯৯ টাকায় এবং মটো জি৯ প্লে ফোনটি ১৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

মটো জি৯ প্লে: মটোরোলার জি পরিবারে মটো জি৯ প্লে একটি নতুন সংযোজন, যা গতমাসেই বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে। ফোনটির বাজার মূল্য ছিল ১৭,৯৯৯ টাকা কিন্তু বর্তমানে ফোনটি ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম, ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে।

মটো জি৮ পাওয়ার লাইটফোনটি সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে, যা আলটিমেট পাওয়ারহাউজ হিসেবে সবার কাছে পরিচিত। ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে।

বর্তমানে ফোন দুটি গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং সরাদেশের নামকরা স্মার্টফোন শপগুলোতে পাওয়া যাবে। এছাড়া মটোরোলার অনলাইন পার্টনার দারাজ থেকেও ফোন দুটি কেনা যাবে।

মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘বাংলাদেশের ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে আমরা এখন অফলাইন চ্যানেলগুলোর প্রতি নজর দিচ্ছি। আমরা বিশ্বাস করি, বর্তমান বাজারে স্মার্টফোনের দামের বিবেচনায় আমাদের ফোনগুলোর দাম খুবই প্রতিযোগিতাপূর্ণ। কাস্টমারদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে ফোনের দাম আরও প্রতিযাগিতামূলক হবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি