শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
29.9 C
Dhaka

দাম কমলো অপো স্মার্টফোনের

টেকভিশন২৪ ডেস্ক : সাশ্রয়ী মূল্যে যুগান্তকারী সব প্রযুক্তি সুবিধা দেবার ক্ষেত্রে অপোর দৃঢ় প্রতিশ্রুতি আবারো নিশ্চিত করতে এই বৈশ্বিক স্মার্ট টেকনোলজি কোম্পানিটি এর জনপ্রিয় অপো এ১৭ স্মার্টফোনের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, এতে করে গ্রাহকদের সন্তুষ্টির সাথে সাথে অনেকটা খরচও বাঁচবে। 

এই ‘স্লিক’ ও ‘ফিচার-প্যাকড’ অপো এ১৭ এর মূল্য ১৭,৯৯০ টাকা থেকে কমে এখন হয়েছে ১৬,৯৯০ টাকা এবং এই মূল্যছাড়ের উদ্দেশ্য হচ্ছে আরো বেশি বাংলাদেশি ক্রেতারা যেন বাজেটের চিন্তা ছাড়াই অপোর দারুণ সব স্মার্টফোনের দুর্দান্ত সব ফিচার উপভোগ করতে পারেন। 

সকলের কাছে প্রযুক্তির উদ্ভাবনী শক্তিকে আরো কাছে নিয়ে আসার জন্য অপোর প্রমাণ হিসেবে এখন এ১৭ আগের চেয়েও বেশি আকর্ষণীয় মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। উন্নত সব ফিচার ও যুগান্তকারী প্রযুক্তিতে পরিপূর্ণ অপো এ১৭ এর মাধ্যমে নামমাত্র মূল্যে ক্রেতারা পেতে যাচ্ছেন এক বিশেষ অভিজ্ঞতা। ছিমছাম এই প্যাকেজে অপো এ১৭ একইসাথে দিচ্ছে ‘স্টাইল, ‘সাবস্ট্যান্স’ এবং ‘ভ্যালু’। 

অপো এ১৭ ফোনে প্রিমিয়াম ‘লেদার-ফিল’ ডিজাইনের সাথে আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ৫০০০ এমএএইচ ক্ষমতার দীর্ঘস্থায়ী একটি ব্যাটারি এবং ৪ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম। এই স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬.৫৬ ইঞ্চি এবং স্ক্রিন রেশিও ৮৯.৮%। এছাড়া এটির পিক্সেল ডেনসিটি হচ্ছে ২৬৯ পিপিআই। ফোনটির রিফ্রেশ রেট ও টাচ স্যাম্পলিং রেট দুটোই ৬০ হার্জের। 

এই অপো ডিভাইসটিতে রয়েছে ফিংগারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনিশন এবং দুটি ন্যানো সিম কার্ডের সুবিধা। ডিভাইসের সিস্টেম পরিচালনা করা হয় কালারওএস ১২.১ দ্বারা। প্রতিটি অপো এ১৭ এর মালিকই বক্সের মধ্যে পাবেন একটি ফোন, একটি চার্জার, একটি মাইক্রো ইউএসবি ডেটা কেবল, একটি সিম ইজেক্টর টুল, একটি সেফটি গাইড, একটি কুইক গাইড এবং একটি প্রটেক্টিভ কেস। 

বাংলাদেশের সকল অনুমোদিত অপো স্টোরে নতুন নির্ধারিত এই মূল্যে অপো এ১৭ স্মার্টফোন পাওয়া যাবে। প্রযুক্তি ও স্মার্টফোন বিষয়ে আগ্রহী ও অন্য ভোক্তাদের এই অফারের বিশেষ সুবিধা ও অতুলনীয় মূল্যে প্রযুক্তির সেরা অভিজ্ঞতা গ্রহণের ক্ষেত্রে অপো আরো উৎসাহী করে তুলতে চায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি