বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
30.8 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস’ উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার (৩০ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে শুরু হয়েছে দিনব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস-২০২১’ উদযাপন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারের আয়োজনে আজ সকালে আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসাকা বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ইকবাল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আল্লায়ের, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান এবং অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যোগ দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, বর্তমানে বিশ্বের সাড়ে ৪ বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। বর্তমান সময়টাই তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের। ইন্টারনেট ছাড়া এখন একটি দিন কল্পনাও করা যায় না। সুতরাং আমাদেরকে সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন হতে হবে।
অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার আরও বলেন, বাংলাদেশে এখন তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটছে। এখনই সময় সাইবার নিপাত্তা সম্পর্কে সচেতন হওয়ার। আজকের সেমিনার ও কর্মশালা থেকে তরুণ প্রজন্ম সাইবার নিরাপত্তা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. মো. সবুর খান তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগকে বলা হচ্ছে ডাটার যুগ। যার হাতে যত ডাটা তিনি তত ক্ষমতাবান। সুতরাং ইন্টারনেটের দুনিয়ায় আমাদের ডাটাকে সুরক্ষিত রাখা ছাড়া উপায় নেই।
ড্যাফোডিল চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তথ্য প্রযুক্তির পৃথিবীতে দ্রুত পরিবর্তন ঘটছে। আগামী বছরেই কোয়ান্টাম কম্পিউটার বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। এই কম্পিউটার প্রচলিত কম্পিউটারের চেয়ে ১০ মিলিয়ন বেশি ফার্স্ট হবে। সুতরাং প্রযুক্তির নিরাপত্তার ব্যাপারে আরও সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, সারা পৃথিবীতেই হ্যাকিংয়ে ঘটনা বাড়ছে। শুধু গত বছরেই পৃথিবীর ৮৩ শতাংশ প্রতিষ্ঠানের ওয়েবসাইট কোন না কোনাভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছে। সুতরাং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর মাত্র ৭ শতাংশ মানুষ সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন।

ইকবাল হোসেন বলেন, ইন্টারনেট দুনিয়ায় ডাটাকে সুরক্ষিত রাখতে আমাদের সচেতনতা বাড়াতে হবে। আর সচেতনতা বাড়াতে এ ধরনের সেমিনার ও কর্মশালা অনেক বেশি সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান এ ধরনের সময়পোযোগী অনুষ্ঠান আয়োজন করার জন্য।

উল্লেখ্য, বিশ্বব্যাপী অক্টোবর মাস ‘আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মাস’ হিসেবে পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সাইবার দুনিয়ায় নিরাপদ থাকি’। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে। আজ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকছে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, প্যানেল আলোচনা, পণ্য পদর্শনী এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক দল অংশ নিচ্ছে। দিনব্যাপী এসব আয়োজনে সহযোগিতা করছে বেসিস, আইএসএএস এবং সফটহাব বিডি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি