মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27 C
Dhaka

বিটিআরসি’র অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ ওয়াকি-টকি ও সরঞ্জমাদি সহ আটক ৫

ওয়াকি-টকি সেটের অবৈধ আমদানি, বিক্রয় ও ব্যবহার বন্ধে রাজধানীতে বিটিআরসি’র অভিযান।

টেকভিশন২৪ ডেস্ক: ওয়াকি-টকিসহ সকল বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, মজুত, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, ইজারা প্রতিহত করার লক্ষ্যে দেশব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে গত ৩০ ও অদ্য ৩১ অক্টোবর ২০২১ তারিখে বিটিআরসি ও র‌্যাব-১০ এর যৌথ টিম রাজধানীর সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিভিন্ন প্রকারের ৩১৭ টি অবৈধ ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ও ৫,২৪৪ টি একসেসরিস জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

বর্ণিত অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থলসমূহ থেকে মোট ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৫৫(৭) মোতাবেক ওয়াকি-টকি ব্যবহারের জন্য কোনো প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ করেনি। এছাড়াও একই আইনের ৫৭(৩) ধারা মোতাবেক ওয়াকিটকি আমদানির পূর্বে বিটিআরসি হতে অনাপত্তি গ্রহণের বিধান থাকলেও তারা তা ভঙ্গ করে অবৈধভাবে উক্ত ওয়াকি-টকিসমূহ আমদানি এবং প্রদর্শনপূর্বক বিক্রয় করেছেন।

বিটিআরসি কর্তৃক জারিকৃত নির্দেশনা মোতাবেক সরকারি প্রতিষ্ঠান ব্যতিত অন্য কোন ব্যক্তি/ প্রতিষ্ঠানের কালো রঙের ওয়াকি-টকি সেট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আটককৃতরা দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে কালো রঙের ওয়াকি-টকি সেট বিক্রয় করেছেন, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। উল্লেখ্য, এই ধরনের অবৈধ ওয়াকি-টকি সেট ব্যবহার করে অপরাধী চক্র ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরূপ অভিযান কার্যক্রম চলমান থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি