শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

ডেল ইন্সপায়রন সিরিজের ৯০,৫০০ টাকার নতুন ল্যাপটপ বাংলাদেশে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ডেল ব্রান্ডের ইন্সপায়রন ১৫ ১৫১০ মডেলের ল্যাপটপ। এটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল এর একাদশ প্রজন্মের এইচ সিরিজ কোর আই ফাইভ প্রসেসর যার ক্লক স্পীড ৪.৪০ গিগাহার্জ। অর্থাৎ, মাল্টি টাস্কিং এর জন্য ল্যাপটপটি হতে যাচ্ছে দারুন এক ডিভাইস।

নতুন এই ইন্সপায়রন ল্যাপটপে থাকছে ৮ গিগাবাইট ৩২০০ মেগাহার্জ স্পীড এর ডিডিআর ফোর র্যাম। তবে, ভেতরে র্যাম এর ২টি স্লট থাকার কারনে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে মেমোরি বাড়িয়ে নেয়া সম্ভব। ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে থাকছে ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ।

এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল এর আইরিশ জি গ্রাফিক্স, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এন্টি গ্লেয়ার ব্যাকলিট ন্যারো বর্ডার ডিসপ্লে। ভিডিও কল থেকে শুরু করে অনলাইন ক্লাস, মিটিং এর মতো জরুরি কাজগুলোকে আরো সুন্দরভাবে করতে ল্যাপটপটির টপ মাউন্টে দেয়া হয়েছে ইন্টিগ্রেটেড ওয়াইড স্ক্রীন এইচডি ওয়েবক্যাম এবং ইনবিল্ট সিঙ্গেল ডিজিটাল মাইক্রোফোন।

স্বল্প আলো কিংবা অন্ধকারে বসে কাজ করার জন্য ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কীবোর্ড। এছাড়াও এর উপরের দিকে ডানদিকে রয়েছে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা ল্যাপটপের ব্যবহারকে করবে আরো বেশি নিরাপদ ও ব্যক্তিগত। তাছাড়াও নিরাপত্তার জন্য এতে রয়েছে এন্টিভাইরাসের ১৫ মাসের লাইসেন্স। 

ল্যাপটপটিতে উইন্ডোজ টেন হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস এর লাইসেন্স দেয়া আছে। বর্তমানে প্ল্যাটিনাম সিলভার এবং কুয়াশা নীল রংয়ে ল্যাপটপটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর মূল্য ৯০,৫০০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি