বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ইউরোপে ফেস্টিভ্যাল অব সোর্সিংয়ে যাচ্ছে বেসিস-এর প্রতিনিধিদল

তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিংয়ে বেসিসের নতুন মাইলফলক

টেকভিশন২৪ প্রতিবেদক : দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বানিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে দেশে-বিদেশে তথ্যপ্রযুক্তি খাতের প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), লণ্ডনে বাংলাদেশ হাই কমিশন ও ভিয়েনাতে বাংলাদেশ মিশন ও স্থায়ী দূতাবাসের সহযোগিতায় ইউরোপের তিনটি দেশ- অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং যুক্তরাজ্য-এ নানা আয়োজনে প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে বেসিস। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো আয়োজনে টাইটেল স্পন্সর (হেডলাইন পার্টনার) হিসেবে নতুন মাইলফলক যুক্ত করতে যাচ্ছে সংগঠনটি। এ উপলক্ষে আজ ২৮ জুন (মঙ্গলবার) ২০২২ তারিখে বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বেসিস সাতটি স্তম্ভের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি খাতের অধিকতর উৎকর্ষ সাধনের জন্য কাজ করছে। এর মধ্যে বিদেশী বাজারে শিল্পের প্রচার এবং বিকাশ হচ্ছে অন্যতম দুইটি স্তম্ভ। আর এ কারণেই ইউরোপের বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচার ও প্রসারে কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হওয়ার নতুন এই উদ্যোগ নিয়েছে বেসিস।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু, বেসিসের অ্যাডভাইজরি স্থায়ী কমিটির সভাপতি এম রাশিদুল হাসান, বেসিসের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি টি আই এম নুরুল কবীর প্রমুখ।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বেসিসের নতুন এই মাইলফলক সম্পর্কে জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘আইসিটি প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণাকে সামনে রেখে বেসিস অগ্রাধিকার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি খাতের রফতানি বাড়াতে কাজ করছে। বেসিসের সদস্য কোম্পানি এখন এক দশমিক চার বিলিয়ন ডলার রফতানি আয় করছে, সেটিকে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং ও বিনিয়োগের এই লক্ষ্যকে সামনে রেখেই এবার আমরা ইউরোপের বাজারে তিনটি বৃহৎ অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি। সেখানে অস্ট্রিয়া, হাঙ্গেরি, যুক্তরাজ্য এবং স্লোভাকিয়ার অন্তত ৩৫০টি কোম্পানির সামনে বেসিস থেকে ‘বাংলাদেশ – দ্য নেক্সট আইসিটি পাওয়ারহাউজ’ নামক মূল প্রবন্ধ উপস্থাপনা করা হবে। যেখানে বাংলাদেশ ও বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা হবে। এছাড়া আমাদের সফলতার গল্পগুলো উপস্থাপন করা হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে এবং বেসিস সদস্য কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগে আকৃষ্ট করা হবে। এছাড়া উক্ত দেশগুলোর তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর সাথে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আমাদের নতুন নতুন অংশীদারিত্ব তৈরি হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। আগামীতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা বলেন, শুধু ইউকে বা ইউরোপ বাজার নয় বিশ্বের অন্যান্য বাজারগুলোতেও আমাদের সদস্য কোম্পানিগুলো সফলতার সাথে ব্যবসা করছে। এই সফলতাকে সামনে নিয়ে সকল বাজার কীভাবে আরও সম্প্রসারণ করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি।

বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ সরকার ও বেসিসের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা জোরালোভাবে কাজ করছি। বিভিন্ন আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ তথ্যপ্রযুক্তিতে অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে। আমরা মনে করি, বেসিসের নতুন এই উদ্যোগ আন্তর্জাতিক বাজার আরও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচারণায় এবারের আয়োজনের অংশ হিসেবে আগামী ৩০ জুন অস্ট্রিয়াতে, ১ জুলাই হাঙ্গেরিতে এবং ২ থেকে ৬ জুলাই যুক্তরাজ্যে সফর করবেন বেসিস প্রতিনিধিদল। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে এই সফরে থাকছেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা এবং সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান। যুক্তরাজ্যে অনুষ্ঠিত এ আয়োজনে আগামী ৫ জুলাই থেকে ৬ জুলাই ২০২২ তারিখে গ্লোবাল সোর্সিং অ্যাসোসিয়েশন এর একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট ফেস্টিভ্যাল অব সোর্সিং অনুষ্ঠিত হবে।

এবছর এই ফ্ল্যাগশিপ ইভেন্টের ‘হেডলাইন পার্টনার’ হয়ে প্রথমবারের মতো নতুন মাইলফলক রচিত করতে যাচ্ছে বেসিস। বেসিসের সাথে পৃষ্ঠপোষকতায় থাকছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি