বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
21 C
Dhaka

টেলি হেলথ সেবায় সফল প্ল্যাটফর্ম ডককিউর

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানান সময় নানান প্রশ্ন উঠে আসলেও, সাম্প্রতিক সময়ে লক্ষণীয় পরিবর্তন এসেছে দেশের চিকিৎসা ব্যবস্থায়। প্রযুক্তির কল্যাণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন চিকিৎসা বা টেলি হেলথ সার্ভিস। তেমনই একটি প্ল্যাটফর্ম ‘ডককিউর হেলথ টেক লিমিটেড’।

নিজস্ব মোবাইল অ্যাপ ‘ডককিউর’ এর মাধ্যমে সারা দেশেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। তবে শুধু দেশেই নয়, অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিয়েছেন মধ্যপ্রাচ্যের কিছু রোগীও। করোনাকালে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করছে ডককিউর, যা মাত্র ৯৯ টাকা থেকে শুরু। পাশাপাশি ডককিউর অ্যাপ থেকে অল্প টাকায় ডায়বেটিস, গাইনি ও অনান্য প্যাকেজ সকলে কিনে দিনে রাতে যেকোনো সময় ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এছাড়া ডককিউর অ্যাপের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যেকোন মেডিক্যাল টেষ্ট এবং ঔষধও কিনতে পারবে গ্রাহকরা।  

বর্তমানে ডককিউর-এর সাথে যুক্ত আছে ২০ টিরও বেশি হাসপাতাল, প্রায় ৪০ টি ডায়গনিষ্টিক সেন্টার, ৫০ টিরও বেশি ফার্মেসি এবং ঢাকার বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ৩ শতাধিক ডাক্তার। এছাড়া ২৪/৭ জরুরি সেবা ব্যবস্থা দেওয়ার জন্য ডক কিউর এর নিজের ২০ জন ডাক্তার সব সময় প্রস্তুত আছে। ডককিউর-এর সেবা তালিকায় রয়েছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, টেলিমেডিসিন, অনলাইন ঔষধ, মেডিকেল টেস্ট, হোম ডায়গনিষ্টিক টেস্ট, হোম কোভিড টেস্ট, ইনস্যুরেন্স, হেল্‌থ প্যাকেজ ইত্যাদি।

ইন্সুরেন্স পার্টনার হিসেবে ডক কিউর গার্ডিয়ান লাইফ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এখন থেকে ডক কিউর এর কাষ্টমার লাইফ কভারেজ ১ লক্ষ টাকা এবং হসপিক্যাশ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্লেম করতে পারবে অ্যাপ এর মাধ্যমে।

ডককিউর হেলথ টেক লিমিটেড-এর সিইও ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান বলেন, “মানুষের সাধ্যের মধ্যে, সঠিক চিকিৎসা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। করোনাকালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সোনার হরিণ সমতুল্য হয়ে উঠেছে। অনেকে ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করছেন, আবার অনেকে ঝুঁকি নিয়ে বের হয়েও সঠিক সেবা লাভে ব্যর্থ হচ্ছেন কখনও কখনও। আমাদের এই অ্যাপভিত্তিক সেবা মূলত তাদর জন্যই। পাশাপাশি সাশ্রয়ী হওয়ায় স্বল্প খরচে সঠিক চিকিৎসা পাবে সাধারণ জনগণও। করোনার ছোবল থেকে দেশকে মুক্ত করতে চাই সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা। ডককেয়ার-এর মাধ্যমে আমাদের এই প্রচেষ্টা তারই একটি উদাহরণ মাত্র।”

ডককিউর অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোরে DocCure লিখে সার্চ করুন। ডাউনলোডের পর সিম্পল কয়েকটি ধাপের পরই তৈরি হয়ে যাবে আপনার প্রোফাইল।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন-  https://www.doccure.xyz/  

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি