সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

এসএমপিসহ টেলিযোযোগখাত সম্প্রসারণ বিষয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ই-ডটকোর গ্রুপ সিইও

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট ও টেলিযোগাযোগখাতের বড় চ‌্যালেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন। এখাতের সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আমরা এসএমপিসহ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করছি। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের জন‌্য ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার সম্ভাব‌্য সব কিছু করতে বদ্ধপরিকর।

মালয়েশিয়া ভিত্তিক ই-ডটকো গ্রুপের সিইও মোহাম্মদ আদলান আহমদ আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা মোবাইল টাওয়ার সম্প্রসারণসহ টেলিযোযোগখাতের অবকাঠামো সংক্রান্ত বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ইন্টারনেটসহ দেশের টেলিযোগাযোগখাতের টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার যুগান্তকারি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে উল্লেখ করে বলেন, টেলিযোগাযোগখাত বিনিয়োগের জন‌্য একটি অত‌্যন্ত লাভজনক খাত। বিনিয়োগের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো গড়ে তুলতে ইডটকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশাবাদ ব‌্যক্ত করে বলেন, ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার মালিকানাধীন কোম্পানি ইডটকো্ মোবাইল টাওয়ার নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অতীতের মতো আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে। এ ব‌্যাপারে সম্ভাব‌্য সব ধরণের সহযোগিতা প্রদানে মন্ত্রী আদলান আহমদকে আশ্বস্ত করেন।

মোহাম্মদ আদলান আহমদ বাংলাদেশে তার কোম্পানি মোবাইল টাওয়ার নির্মাণসহ টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখবে বলে দৃঢ় অঙ্গিকার ব‌্যক্ত করেন। তিনি বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে সরকারের গৃহীত কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি