রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

ঢাকায় দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল সভা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে এবং এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির তত্ত্বাবধানে রাজধানীর একটি হোটেলে ২৫-২৬ মে ২০২২ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের কাউন্সিলের পলিসি (এসএটিআরসি) রেগুলেশন ও সার্ভিসেস সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের সভা। 

সভায় এসএটিআরসি’র সদস্য রাষ্ট্রসমূহের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পলিসি ও রেগুলেটরি সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। 

সভার উদ্বোধন করেন বিটিআরসির  চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগে. জেনা. মো. নাসিম পারভেজ।

সভায় সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মধ্য থেকে পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপালের ২ জন এবং ভারত ও ইরান থেকে ১ জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া সভায় এফিলিয়েটেড সদস্যভুক্ত সংস্থা  আজিয়াটা গ্রুপ বারহাদ , টেলিনর এশিয়া, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড, গ্রামীণফোন লিমিটেডের এবং রবি আজিয়াটা লি.এর প্রতিনিধিসহ মোট ৩৫ জন সদস্য অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান পলিসি, রেগুলেশন ও সার্ভিসেস সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করে তা এসএটিআরসির কাউন্সিল সভায় উপস্থাপনের জন্য ওয়ার্কিং গ্রুপের এক্সপার্টদের প্রতি আহ্বান জানান। ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত এসএটিআরসি’র ২২তম কাউন্সিল সভায় পলিসি, রেগুলেশন ও সার্ভিসেস সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের পর্যালোচনার জন্য মোট তিনটি বিষয় অনুমোদিত 
হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির মহাপরিচালক মুদাসসার নাভিদ, বাংলাদেশে এই সভা আয়োজনের জন্য বিটিআরসিকে ধন্যবাদ জানান।

সভায় আরো বক্তব্য রাখেন এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) প্রোগ্রাম কোর্ডিনেটর তৌহিদ হোসেন। উল্লেখ্য যে, গত ১-৩ নভেম্বর, ২০২১ তারিখে অনুষ্ঠিত এসএটিআরসি’র ২২তম সভায় ২০২৩ সালের জন্য বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি