বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

জোন্তা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২৫ লেফটেন্যান্ট গভর্নর হলেন ডা: জেরিন

টেকভিশন২৪ ডেস্ক: বিশিষ্ট চিকিৎসক, ইন্টিগ্রো ফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মকর্তা ডা: জেরিন দেলোয়ার হোসাইন জোন্তা ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ২৫ রিজিওনের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ভারতের মুম্বাই শহরের একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক পর্যায়ের মহিলাদের এ সংগঠনের আঞ্চলিক নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে জোন্তা ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পর্যায়ের বহু নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা: জেরিন এখন থেকে বাংলাদেশসহ ভারত, নেপাল ও শ্রীলংকা এই চার দেশে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নেতৃত্ব দিবেন।

আগামী দুই বছর দায়িত্ব পালন করার পর জোন্তা ইন্টারন্যাশনালের সাংবিধানিক ধারা অনুযায়ী তিনিই গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

একান্ত এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে ড. জেরিন আরও জানান, জোন্তা ইন্টারন্যাশনালের সাধারণ দায়িত্বের পাশাপাশি তিনি এই চারটি দেশে নারী ক্ষমতায়ন ও অধিকার, নারী নির্যাতন বিরোধী আন্দোলনসহ বাল্য বিবাহ প্রতিরোধ নিয়েও কাজ করবেন।

এছাড়াও, তিনি শিশুদের মেধা বিকাশ ও কারিগরে প্রশিক্ষণ নিয়ে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন, তিনি ২০১২ সালে জোন্তা ক্লাব অফ গ্রেটার ঢাকার চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ড. জেরিন এর আগে জোন্তা ইন্টারন্যাশনালের ভাইস এরিয়া ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি