শুক্রবার, জুন ১২, ২০২৬
31.5 C
Dhaka

দারাজের ১২.১২ ক্যাম্পেইনে রিয়েলমি’র নতুন মাইলফলক

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি দারাজের ১২.১২ ক্যাম্পেইনে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জনের মাধ্যমে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি, শেষ হওয়া দারাজের ১২.১২ ক্যাম্পেইনটিতে রিয়েলমি জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮ ফাইভজি- ৫জি স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিলো। পাশাপাশি, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রিয়েলমি নারজো ৫০আই এবং রিয়েলমি সি২১ওয়াই।

১২.১২ ক্যাম্পেইনটিতে ক্রেতাদের জন্য  রিয়েলমি দুর্দান্ত অফার প্রদান করেছে। এর মধ্যে ছিলো প্রতিটি রিয়েলমি স্মার্টফোন ক্রয়ে ১২ শতাংশ পর্যন্ত ছাড়, ইএমআই সুবিধা সহ অসংখ্য পুরস্কার। এ ক্যাম্পেইনে রিয়েলমি জিটি নিও ২ (৮/১২৮ জিবি) এর মূল্য নির্ধারণ করা হয় ৩৬,৩১৪ টাকা (স্মার্টফোনটির বাজার মূল্য ৩৯,৯৯০ টাকা), জিটি মাস্টার এডিশন (৮/১২৮ জিবি) দাম রাখা হয় ৩২,৯৮০ টাকা (ফোনটির বাজার মূল্য ৩৩, ৯৯০ টাকা) এবং রিয়েলমি ৮ ফাইভজি ( ৮/১২৮ জিবি) মূল্য নির্ধারণ করা হয় ২২,১৬৬ টাকা (স্মার্টফোনটির বাজার মূল্য ২২,৯৯০ টাকা)। এ ক্যাম্পেইনটি শুরু হওয়া মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রদানকৃত স্টক শেষ হয়ে যায়; এর মাধ্যমেই নতুন একটি মাইলফলক অর্জন করে রিয়েলমি।

রিয়েলমি হাই-এন্ড মার্কেটে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। জিটি সিরিজের ফোনগুলো (জিটি নিও ২ ও জিটি মাস্টার এডিশন) বাজারে নিয়ে এসে ক্রেতাদের ভালো দামে উন্নত প্রযুক্তি ও দুর্দান্ত পারফরমেন্সের ফোন কেনার সুবিধা দিয়েছে রিয়েলমি। দেশে ফাইভজি জনপ্রিয় করতে কাজ করছে রিয়েলমি। দেশের বাজারে রিয়েলমি ৮ ফাইভজি নিয়ে এসেছে, যা ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।  

উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফোলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি