রবিবার, মে ৩১, ২০২৬
36 C
Dhaka

চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল প্রথম বেসরকারি মহাকাশ যান

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান ‘ওডিসিয়াস’। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি। এটিই চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মহাকাশযানটি। এটি নির্মাণ করেছে ‘ইনটুইটিভ মেশিনস’ নামক একটি বেসরকারি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান।মহাকাশযানটিকে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। সবকিছু ঠিক থাকলে মহাকাশযানটি আগামী ২২ ফেব্রুয়ারি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। এর মাধ্যমেই প্রথমবারের মতো কোন বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে চাঁদে অবতরণের ইতিহাস গড়তে যাচ্ছে ওডিসিয়াস এবং ইনটুইটিভ মেশিনস।মহাকাশযানটিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে তরল মিথেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি তরল মিথেনের তাপমাত্রায় তারতম্যের কারণে রকেট উৎক্ষেপণ স্থগিত করেছিল স্পেসএক্স।

এর মাধ্যমে অ্যাপলো-১৭ এর পর প্রায় পঞ্চশ বছর পর চাঁদে অবতরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক চীনের চন্দ্রাভিযানের পর প্রতিযোগিতা করতে ‘আর্টেমিস’ নামের একটি কার্যক্রম পরিচালনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। আর এই ‘আর্টেমিস’ কার্যক্রমের আওতায় চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছে ওডিসিয়াসকে। এর আগে গত ৪ জানুয়ারি চাঁদের উদ্দেশ্যে আরেকটি ‘ভলকান’ রকেট পাঠিয়েছিল অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি। তবে কারিগরি ত্রুটির কারণে মিশনটি ব্যর্থ হয়।৬৭৫ কিলোগ্রামের ওডিসিয়াস মহাকাশযানটি দক্ষিণ মেরুর কাছে মালাপার্ট নামের খাদ বা ক্রেটারে অবতরণের পর চাঁদের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এটি। মহাকাশযানটিতে গবেষণার জন্য ছয়টি পেলোড যন্ত্র রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে নাসা।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি