বুধবার, জুলাই ৮, ২০২৬
26.3 C
Dhaka

চীনা ব্যবহারকারীদের ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে মেটা

টেকভিশন২৪ ডেস্ক: চীন থেকে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের পরিবার ও যুদ্ধবিরোধী কর্মী হিসেবে এসব ভুয়া অ্যাকাউন্ট চালানো হচ্ছিল।মেটার নিরাপত্তা গবেষকদের তথ্যানুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামের ভুয়া অ্যাকাউন্টগুলো মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। কোম্পানির সর্বশেষ কো-অর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ার (সিআইবি) প্রতিবেদনে অ্যাকাউন্ট অপসারণের কারণ তুলে ধরা হয়েছে।অ্যাকাউন্টগুলো চীন থেকে পরিচালনার কথা বললেও মেটা নির্দিষ্ট করে কোনো গোষ্ঠীকে এর জন্য দায়ী করেনি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ভুয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ৩৩টি ফেসবুক অ্যাকাউন্ট, চারটি ইনস্টাগ্রাম প্রোফাইল, ছয়টি ফেসবুক পেজ ও ছয়টি ফেসবুক গ্রুপ ছিল।চীনের এসব অ্যাকাউন্ট থেকে সংবেদনশীল বিষয়, যেমন তাইওয়ান ও ইউক্রেনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে পোস্ট করা হচ্ছিল। মেটার থ্রেট ইন্টেলিজেন্সের প্রধান জানান, চীনভিত্তিক প্রভাব বিস্তারকারী এ ধরনের কার্যক্রম বেড়েছে। ২০১৭ সাল থেকে চীন থেকে ১০টি সিআইবি নেটওয়ার্ক সরিয়ে নিয়েছে মেটা, যার মধ্যে ছয়টি ঘটনা ঘটেছে গত বছর।২০২৩ সালে মেটা হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক অপসারণ করেছে, যা চীনপন্থী প্রচারমূলক বার্তা ছড়ানোর চেষ্টা করেছিল।

তবে মেটা জানায়, উভয় ক্ষেত্রেই ভুয়া অ্যাকাউন্টগুলো তাদের বার্তা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। কোম্পানির মতে, সর্বশেষ নেটওয়ার্কটি প্রায় তিন হাজার ফেসবুক অ্যাকাউন্টের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল। তবে ইনস্টাগ্রাম পেজগুলোর কোনো ফলোয়ার ছিল না। মেটার আশঙ্কা আগামী নির্বাচনের আগে এমন আরো প্রচেষ্টা দেখা যেতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি