শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27 C
Dhaka

চলছে তিনদিনের ভার্চুয়ালি ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো-২০২১

টেকভিশন২৪ ডেস্ক: ‘‘মেইক হেয়ার, সেল এভরিহয়ার” প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ থেকে ৩দিনব্যাপী দেশের তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন ও হার্ডওয়ার প্রযুক্তি পণ্যের প্রদর্শনী “ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১” শুরু হয়েছে। আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রদর্শনী উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রীনা পারভীন।

প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন সরকার আইসিটি খাতে উদ্যোক্তা তৈরির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্টার্টআপ ও উদ্ভাবনের জন্য দেওয়া হচ্ছে প্রয়োজনীয় আর্থিক সহায়তা। তিনি বলেন স্টার্টআপ ও উদ্ভাবনী কালচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি ‘স্টার্ট আপ বাংলাদেশ’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। এ সকল উদ্যোগের ফলে তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

রাষ্ট্রপতি বলেন এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ‘‘মেইক হেয়ার, সেল এভরিহয়ার” অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে। এই প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে ডিজিটাল পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও উদ্ভাবনী জাতি হিসেবে বিশ্বে নিজেদের পরিচিত হওয়ার বার্তা।

আইসিটি প্রতিমন্ত্রী পলক তরুণদের স্বপ্নের উদ্ভাবন বাস্তবে রূপ দিতে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে বলেন এর ফলে  অচিরেই বাংলাদেশ বিশ্বে উদ্ভাবনী জাতি হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন ইতোমধ্যেই এটুআই এর ইনোভেশন ল্যাবে নেবুলাইজার, অ্যাম্বুলেন্স, রেফ্রিজারেটরের নতুন নতুন মডেলসহ বেশ কিছু বাণিজ্যিক সম্ভাবনাময় পণ্য বাজারে এনেছে। পলক বলেন আগামী দিনে বাংলাদেশে হার্ডওয়্যার-সফটওয়্যার খাতে একটি ইনোভেশন ইকো-সিস্টেম গড়ে তুলতে  ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো সেতুবন্ধন রচনা করবে।

পরে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এক্সপোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, তিনদিনব্যপী ভার্চুয়ালি আয়োজিত এ মেলা www.ddiexpo.com ওয়েবসাইটে প্রবেশ করে অথবা গুগল প্লেস্টোর থেকে ddiexpo2021 অ্যাপ ডাউনলোড করে ভিজিট করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি