সোমবার, জুলাই ২০, ২০২৬
26.1 C
Dhaka

গ্যালাক্সি এস সিরিজের এস২০+ এবং এস২০ আল্ট্রা বাজারে

দেশের বাজারে আজ গ্যালাক্সি এস সিরিজের  এস২০+ এবং এস২০ আল্ট্রা মডেলের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ফ্ল্যাগশিপ ডিভাইস দু’টির দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে ক্যামেরার সমন্বয় ছবি তোলার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়বে।

প্রি-অর্ডারে গ্যালাক্সি এস২০সিরিজের দু’টি মডেল পাওয়া যাবে। ৬.৭ ইঞ্চির গ্যালাক্সি এস২০+ এবং ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি এস২০ আল্ট্রা। এ সিরিজের দু’টি মডেলেই স্যামসাং মোবাইল ডিসপ্লে ও মোবাইল ক্যামেরায় অত্যাধুনিক উদ্ভাবনে যুগান্তকারী ডিজাইন নিয়ে আসা হয়েছে।

দু’টি চোখ ধাঁধানো রঙে স্মার্টফোনগুলোর প্রি-অর্ডার করা যাবে। কসমিক ব্ল্যাক ও ক্লাউড ব্লু  এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০+ এবং কসমিক গ্রে ও কসমিক ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০ আল্ট্রা। গ্যালাক্সি এস২০+ ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটি পাওয়া যাবে ১,২৯,৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ক্যামেরার অসাধারণ ফিচার হলো এর টেলিফটো লেন্সের ব্যবহার। এর মাধ্যমে ব্যবহারকারীরা ১০০এক্স জুমে ছবি তুলতে পারবেন। গ্যালাক্সি এস২০ সিরিজে রয়েছে বড় আকারের ইমেজ সেন্সর, ক্যামেরা রেজ্যুলেশন আরও বাড়ানো হয়েছে, চমৎকারভাবে নিখুঁত ছবি তুলে তা ক্রপ করে এডিট করা এবং ক্রপিং ও জুমিংও করা যাবে এই ডিভাইসগুলোর মাধ্যমে। গ্যালাক্সি এস২০+ ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রায় ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে। যা স্মার্টফোনের বাজারে প্রথম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জীবনের সত্যিকারের সুন্দর মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। এক্ষেত্রে, ছবি বা ভিডিও’র কালার ও কোয়ালিটি বজায় থাকবে। এইট-কে ভিডিও ধারণ ছাড়াও, এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে ভিডিও থেকে ৩৩ মেগাপিক্সেলের ছবিও ধারণ করা যাবে।

দু’টি ডিভাইসেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। গ্যালাক্সি এস২০+ ডিভাইসে রয়েছে ৮জিবি র‌্যাম ও ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যাম ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা।

প্রি-অর্ডারের ক্ষেত্রে আগ্রহী ক্রেতারা এক জোড়া গ্যালাক্সি বাডস প্লাস অথবা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমরা একটি নতুন দশকে প্রবেশ করেছি। এ নতুন দশকে আমরা কীভাবে যোগাযোগ করি এবং বিশ্বের অভিজ্ঞতা নেই এর ধরণ বদলে গেছে। মানুষের জীবন-যাপনের এ ধরণ রূপান্তরে স্যামসাং পরবর্তী প্রজন্মের ডিভাইস বাজারে নিয়ে আসছে। উদ্ভাবনী ক্যামেরার মাধ্যমে আমাদের ক্রেতারা এখন তাদের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ধারণ করতে পারবেন পাশাপাশি, তাদের পছন্দের মানুষের সাথে সবসময় যুক্ত থাকতে পারবেন।’

আগামী ১৪ মার্চ, ২০২০ পর্যন্ত ফোন দু’টি কিনতে স্টোরগুলোর পাশাপাশি এই www.s20preorder.com ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করতে পারবেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি