মঙ্গলবার, জুন ৯, ২০২৬
28.5 C
Dhaka

বাংলাদেশে রিয়েলমির অফিসিয়াল যাত্রা শুরু

দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড, রিয়েলমি, ২৪ ফেব্রুয়ারী বাংলাদেশে যাত্রা শুরু করছে তাদের প্রথম ব্র্যান্ড প্রেস কনফারেন্স এর মাধ্যমে। প্রকাশিত খবরের সূত্রে জানা যায়, রিয়েলমি বাংলাদেশে লোকাল ফ্যাক্টরি স্থাপন করেছে। প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড হিসেবে রিয়েলমি “ডেয়ার টু লিপ”-এর অভিজ্ঞতা দিয়ে আসছে উন্নতধারার প্রোডাক্টস এবং সার্ভিস দিয়ে। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশের তরুণদের একইভাবে প্রযুক্তি নির্ভর জীবনযাত্রার সাথে পরিচয় করতে প্রতিজ্ঞাবদ্ধ।

“ডেয়ার টু লিপ” স্লোগানকে পুঁজি করে তারা বিভিন্ন প্রোডাক্ট এনে আন্তর্জাতিকভাবে তরুণ প্রজন্মকে অপ্রত্যাশিত এবং বিস্ময়কর অভিজ্ঞতার সুযোগ দিয়ে আসছে। রিয়েলমি আন্তর্জাতিক স্মার্টফোন বাজার এবং তরুণদের চাহিদার উপর দৃষ্টি রেখে কাজ করে। যা তাদের অবিশ্বাস্য ভালো পারফরম্যান্স এবং ট্রেন্ডি ডিজাইনের প্রোডাক্টের জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে গড়ে তুলেছে।

আন্তর্জাতিকভাবে রিয়েলমি মোট ৯টি স্মার্টফোনে মডেল লঞ্চ করেছে, যার মধ্যে আছে রিয়েলমি থ্রি সিরিজ, রিয়েলমি ফাইভ সিরিজ, রিয়েলমি সি সিরিজ এবং রিয়েলমি এক্স সিরিজ। ২০১৯ সালে এই সকল প্রোডাক্ট ৬০টির বেশি আন্তর্জাতিক খ্যাতমান অ্যাওয়ার্ড জিতে নেয়। যা কোম্পানিটির ব্র্যান্ড এবং প্রোডাক্ট অভিজ্ঞতাকে নতুন মাত্রার স্বীকৃতি এনে দিয়েছে।

প্রতিষ্ঠার ১৮ মাসের মধ্যেই রিয়েলমি সেরা ৭ এবং অতি দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী রিয়েলমি ইউজার ২ কোটি ৫০ লক্ষ ছাড়িয়ে গেছে, যা প্রতি বছর ৫০০ শতাংশ হারে বাড়ছে। একইসাথে বিশ্ব স্মার্টফোন বাজারের ২২টি দেশে অল্প সময়ের মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে বৈশ্বিক বাণিজ্যিক কৌশল রপ্ত করে শীর্ষ ৫ মোবাইল হিসেবে স্বীকৃতি লাভ করে। কাস্টমারদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন চমক নিয়ে আসায় রিয়েলমি অতি দ্রুত সমগ্র পৃথিবীতে পরিচিতি পাচ্ছে।

রিয়েলমি ফাইভজি প্রযুক্তি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এবং সহজলভ্য করার লক্ষ্যে সাশ্রয়ী ও মনকাড়া ডিজাইনের ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছে। নতুন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি কোয়ালকমের সাপ্লাই চেইনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যা তাদের আন্তর্জাতিক গ্রাহকদের নিকট সবচেয়ে উন্নত প্রযুক্তি এবং এআইওটি পণ্য এনে দিতে সহায়তা করছে। এই বছর জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে রিয়েলমি দুইটি ফাইভজি স্মার্টফোন, রিয়েলমি এক্স ফিফটি এবং রিয়েলমি এক্স ফিফটি প্রো বাজারে আনে।

ডেয়ার টু লিপ-এর চেতনায় উদ্বুদ্ধ রিয়েলমি শক্তিশালী পারফরমেন্স ও কৌশলগত পণ্যের সমন্বয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভিন্ন মূল্যের স্মার্টফোনে এনে দিয়ে বাংলাদেশের মোবাইল বাজারে নতুন ধারার পথপ্রদর্শক হওয়ার সূচনা করবে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি