রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

গিগাবাইট ব্রান্ডের ৭ ল্যাপটপ বাজারে উন্মুক্ত করলো স্মার্ট টেকনোলজিস

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইট ব্রান্ডের নতুন ৭টি মডেলের উচ্চ গতিসম্পন্ন ল্যাপটপ।

২৩ নভেম্বর রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের কাজের উপযোগী এই ল্যাপটপগুলো উন্মোচন করা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো: শাহিদ উল মুনীর। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গিগাবাইট কান্ট্রি হেড খাজা মো: আনাস খান। অনুষ্ঠানে এ্যারো ১৫ ওলেড কেবি, এ্যারো ১৫ এসবি, এ্যারো ১৭ এসবি, অরাস ৭ কেবি, অরাস ৫ কেবি, অরাস ৫ এমবি ১৬ জিবি এবং অরাস ৫ এমবি ৮ জিবি  মডেলের ল্যাপটপগুলোর গুনাগুন তুলে ধরা হয়।

এ্যারো ১৫ ওলেড কেবিইন্টেলের দশম জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে । গেমিং এর জন্য বানানো এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি  ডিডিআর ৪ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি। এই ল্যাপটপের বাজার মুল্যঃ ২০৩,০০০ টাকা। এ্যারো ১৫ এসবিএই ল্যাপটপটিতে ব্যাবহার করা হয়েছে দশম জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর । বাজার মুল্যঃ ১৬৪,০০০ টাকা।

এ্যারো ১৭ এসবিগেমারদের জন্য তৈরি এই ল্যাপটপটিতে ব্যাবহার করা হয়েছে দশম জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। মুল্যঃ ১৭৩,০০০ টাকা। অরাস কেবিদশম জেনারেশনের ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর ব্যাবহার করা হয়েছে  সাথে  ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম সহ স্টোরেজ হিসেবে থাকছে  ৫১২ জিবি এসএসডি। বাজার মুল্যঃ ১৫৬,০০০ টাকা।

অরাস কেবিএতে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর, ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি। বাজার মুল্যঃ ১৪৭,০০০  টাকা। অরাস এমবি ১৬ জিবিএই গেমিং ল্যাপটপটিতে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর ব্যাবহার করা হয়েছে, ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম সহ স্টোরেজ হিসেবে আছে  ৫১২ জিবি এসএসডি।  বাজার মুল্যঃ ১২৮,০০০  টাকা।

অরাস এমবি জিবি: প্রায় একই রকম দেখতে এই মডেলটিতে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর আই ফাইভ প্রসেসর, ৮ জিবি ডিডিআর ৪ র‍্যাম, ৫১২ জিবি এসএসডি, ১৫.৬ ” এফএইচডি ডিসপ্লে এবং জিটিএক্স ১৬৫০ টি আই ৪ জিবি ডিডিআর৬ গ্রাফিক্স কার্ড । অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম , ১৫ টি কালার সম্পৃক্ত ব্যাকলিট কি-বোর্ড । বাজার মুল্যঃ ৯২,০০০  টাকা।

ল্যাপটপগুলো বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় আইটি শপগুলোতে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি