শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

৭ বিলিয়নের ঘরে ওলা

টেকভিশন২৪ ডেস্ক : বৈদ্যুতিক গাড়ি (ইলেকট্রিক ভেহিকল) প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওলা ইলেকট্রিক মোবিলিটি সম্প্রতি ভারতের বাজারে নতুন সিরিজের ৩টি ই-বাইক নিয়ে এসেছে। এর পরদিনই শেয়ার বাজারে ওলার শেয়ার দর ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে গত সপ্তাহে (৯ আগস্ট) শেয়ার বাজারে যোগ দিয়েই ওলা ৭৩৪ মিলিয়ন মার্কিন ডলার আইপিও-এর মাধ্যমে তুলে নিতে সমর্থ হয়।

টু-হুইলার (মোটরসাইকেল ও স্কুটার) বিক্রিতে ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। গত বছর দেশটিতে ১৮ মিলিয়ন টু-হুইলার বিক্রি হয়েছে। বৈদ্যুতিক টু-হুইলার বিক্রিতে ওলার অবস্থান এই মুহূর্তে সবার ওপরে। এ বছরের জুনেও বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে ৩৯ শতাংশ শেয়ার ছিল ওলার।

বাজারে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতেই প্রথমবারের মতো বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ওলা।

ওলার বৈদ্যুতিক মোটরসাইকেল সিরিজের এন্ট্রি-লেভেল মডেল ‘রোডস্টার এক্স’ একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি