বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ

টেকভিশন২৪ ডেস্ক : মুজিবনগর দিবসের আলোচনা সভায় টেলিযোগাযোগ সচিব স্বাধীনতা সংগ্রামে ডাক ও টেলিযোগাযোগের ভুমিকা অবিস্মরণীয় ঢাকা ১৭ এপ্রিল: ১৯৭১ সালের ২৬ মার্চ টেলিগ্রাম বার্তায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের মাঝে পৌছে দেয়া এবং মুজিব নগর সরকারের ৮টি স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বিশ্ব বাসির কাছে তুলে ধরা হয়। ডাক ও টেলিযোগাযোগের এই ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান। ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর নির্দেশে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা- ডাক ও টেলিযোগাযোগের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ সচিব এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ প্রণীত হয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট বলে বিবেচিত। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে মুজিব নগর সরকারের শপথের মধ্য দিয়ে পূর্ণাঙ্গরূপে উপস্থাপিত হয় এবং সমগ্র বিশ্বের ইতিহাসে এক অনন্য আইনি দলিল হিসেবে স্বীকৃত হয়। তিনি ১৭ এপ্রিলের তাৎপর্য তুলে ধরে বলেন, মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। সে ক্ষেত্রে বলা যেতে পারে মুজিবনগরের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকের বাংলাদেশের প্রতিষ্ঠার যোগসূত্র রচিত হয়। বিশ্ববাসী জানতে পারে বাংলাদেশে একটি বৈধ সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের নির্দেশনায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতার সংগ্রাম করছে। স্বাধীনতা সংগ্রামে ডাক ও টেলিযোগাযোগের ভূমিকা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা টেলিগ্রাম ও ওয়ারলেসসহ টেলিযোগাযোগ যন্ত্র ব্যবহার করে যে সকল বাঙালি কর্মকর্তা ও কর্মচারিরা জীবনের ঝুকি নিয়েও প্রেরণ করতে সহযোগীতা করেছেন তারা জাতীয় বীর। এসকল বীরদের যথাযথ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে উদ্যোগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রতিমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্তি সচিব এ, কে, এম, আমিরুল ইসলাম এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার মুশফিক মান্নান চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব মোঃ জহিরুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্তি সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাহাব উদ্দিন, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো: মহিউদ্দিন এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমানসহ বিভাগ ও সংস্থা সমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাইদা আফরোজ। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ডাক ও টেলিযোাগযোগের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি