রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

বাংলাদেশে চীনা বিওয়াইডি গাড়ির দাম কত রাখা হলো

টেকভিশন২৪ ডেস্ক : চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি গত মার্চ মাসে দেশের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি বিওয়াইডি সিল নিয়ে আসে। আজ শনিবার বিওয়াইডি সিলের দুটি মডেলের গাড়ির মূল্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বিওয়াইডি এক্সটেন্ডেড রেঞ্জের দাম ধরা হয়েছে ৮৯ লাখ ৯০ হাজার টাকা এবং পারফরম্যান্স মডেলের গাড়িটি পাওয়া যাবে ৯৯ লাখ ৯০ হাজার টাকায়। আজ বিওয়াইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগ্রহী ক্রেতারা এখন এই গাড়ির ফরমাশ দিতে পারবেন; পাশাপাশি পরীক্ষামূলক চালানোর (টেস্ট ড্রাইভ) সুযোগও রয়েছে। টেস্ট ড্রাইভের দিনক্ষণ ঠিক করা যাবে এই ওয়েবসাইট থেকে।

এক থেকে পাঁচ লাখ টাকায় বিওয়াইডি সিলের দুটি গাড়ির যেকোনোটার ফরমাশ করা যাবে। যাঁরা দামের ৫০ শতাংশ দিয়ে ফরমায় দেবেন, তাঁদের জন্য নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকবে। ৫০ শতাংশ অগ্রিম দিয়ে ফরমাশ করা প্রথম পাঁচজন ক্রেতার নিবন্ধন ফি দিতে হবে না। ক্রেতারা রাজধানীর তেজগাঁওয়ের দোকানে গাড়ির ফরমাশ দিতে পারবেন।

বিওয়াইডি সিলের জন্য ফরমাশ করলেই ক্রেতারা উয়েফা ইউরো ২০২৪ প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই প্রচারণার মাধ্যমে উয়েফা ইউরো ২০২৪–এর ম্যাচের টিকিট জিতে নেওয়ার সুযোগও থাকবে।

গাড়ির মালিকদের জন্য বাংলাদেশে তিনটি ইভি (ইলেকট্রিক্যাল ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি) চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর সব কটিই ঢাকায়। শিগগিরই ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় আরও ১০টি চার্জিং স্টেশন বসানো হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৩০টি চার্জিং স্টেশন স্থাপন করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি