শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

জাপান সরকারের অর্থায়নে বাংলাদেশের প্রথম ভবন যেখানে ‘বেস আইসোলেশন’ প্রযুক্তি ব্যবহার করা হবে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নগর অবকাঠামোকে আরও নিরাপদ ও দুর্যোগ-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের ওডিএ অর্থায়নে ঢাকায় নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর নির্মাণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে  গত মঙ্গলবার  (২০ জানুয়ারি) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন এই ভবনটি আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের আওতায় নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং বাংলাদেশে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)–এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

অনুষ্ঠানে বক্তব্যে ইচিগুচি তোমোহিদে বলেন, এই নতুন সদর দপ্তরটি কেবল একটি অবকাঠামো নির্মাণ প্রকল্প নয়; বরং এটি জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ের একটি কৌশলগত বিনিয়োগ। তিনি বলেন, “বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে জরুরি সেবাগুলোকে শক্তিশালী, আধুনিক ও দুর্যোগ-সহনশীল অবকাঠামোর মাধ্যমে সজ্জিত করা অত্যন্ত জরুরি। এই সদর দপ্তরটি ভূমিকম্প ও নগর-অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সমন্বয়, উদ্ধার ও দ্রুত সাড়াদানের জন্য একটি কেন্দ্রীয় কমান্ড হিসেবে কাজ করবে।”

নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরটি হবে বাংলাদেশের প্রথম ভবন যেখানে ‘বেস আইসোলেশন’ প্রযুক্তি ব্যবহার করা হবে। জাপানে বহুল ব্যবহৃত এই উন্নত প্রকৌশল প্রযুক্তি শক্তিশালী ভূমিকম্পের সময়ও ভবনকে কার্যক্ষম রাখে। এর মাধ্যমে জরুরি সেবার ধারাবাহিকতা নিশ্চিত হবে, ভবনের কাঠামোগত নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে ভবিষ্যতের দুর্যোগ-সহনশীল সরকারি অবকাঠামো নির্মাণে একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের রানা প্লাজা ভবন ধসের পর নগর ভবন নিরাপত্তায় বিদ্যমান ঘাটতি দূর করার লক্ষ্যে ‘আরবান বিল্ডিং সেফটি’ প্রজেক্টটি গ্রহণ করা হয়।নতুন এই প্রকল্পটি সেই উদ্যোগেরই অংশ। একই সঙ্গে, দীর্ঘমেয়াদে নিরাপত্তা মান উন্নয়নের লক্ষ্যে জাইকা অন্যান্য সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নিয়ন্ত্রক কাঠামো জোরদারে সহায়তা দিয়ে যাচ্ছে।

এ প্রকল্পটি জাপান ও বাংলাদেশের মধ্যে দৃঢ় উন্নয়ন অংশীদারিত্বের প্রতিফলন। জাইকার মাধ্যমে জাপান সরকার দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দৃঢ় নগর উন্নয়নে বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে, যা নিরাপদ নগর ও শক্তিশালী জনপ্রতিষ্ঠান গঠনে উভয় দেশের অভিন্ন অঙ্গীকারকে আরও শক্তিশালী করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি