শনিবার, নভেম্বর ২১, ২০২৬
24 C
Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাপটপ আনছে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাপটপ আনছে। নাম গ্যালাক্সি বুক ৪। এই ডিভাইসে গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে, ইনটেলের মেটিওর লেক প্রসেসর। ল্যাপটপটি কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থন করে। অর্থাৎ এটি দিয়ে নানা ধরনের কাজ করা যাবে।

স্যামসাং তাদের এই নতুন ল্যাপটপে নিউরাল প্রসেসিং ইউনিট দেওয়ার পরিকল্পনা করছে, যা নতুন ইনটেল চিপেই থাকবে। সেখানে স্যামসাংয়ের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলও থাকবে। সেই এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের নাম স্যামসাং গস। যা ল্যাপটপটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করবে।

ইনটেল মেটিওর লেক প্রসেসরটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) ফিচার করবে, যা নানাবিধ এআই কম্পিউটেশন হ্যান্ডেল করতে পারবে কোনো নেটওয়ার্ক কানেকশনের সাহায্য ছাড়াই। নতুন ইনটেল প্রসেসরের এই এনপিইউ পেয়ার করা থাকবে স্যামসাং গস নামের ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে। ফলে, প্রসেসরটি যেমন ফাস্ট প্রসেসিং স্পিড দিতে পারবে, তেমনই আবার পরিণত সিকিওরিটিও দিতে সক্ষম হবে।

এদিকে গত মাসেই স্যামসাং দক্ষিণ কোরিয়ায় একটি ইভেন্ট থেকে তাদের গস এই ভয়েস মডেলের প্রদর্শন করেছে। মনে করা হচ্ছে, সংস্থার ফ্ল্যাগশিপ এস২৪ স্মার্টফোন সিরিজে এই ভয়েস মডেলটি ব্যবহৃত হবে। সম্ভবত, নতুন বছরের জানুয়ারিতেই লঞ্চ হতে পারে সেই দীর্ঘ প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ এস২৪ স্মার্টফোন সিরিজ়।

নতুন মেটিওর লেক সিপিইউ প্রতিস্থাপন করতে চলেছে ইনটেল প্রসেসরের আই সিরিজ় ব্র্যান্ডিং, যাতে নতুন কোর আলট্রা ব্র্যান্ডিংও থাকছে। আসন্ন এআই ল্যাপটপের পূর্ববর্তী প্রজন্ম অর্থাৎ গ্যালাক্সি বুক ৩ পাওয়ারের জন্য দেওয়া হয়েছিল ইনটেল কোর আই৭ প্রসেসর। সেই জায়গায় নতুন গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপে থাকতে পারে কোর আল্ট্রা ৭ ১৫৫এইচ চিপসেট। এছাড়া এই ল্যাপটপের যে হাই-এন্ড ভার্সনটি থাকবে, তাতে দেওয়া হতে পারে কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ প্রসেসর।

ল্যাপটপটির দাম কত হবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি স্যামসাং। নতুন এই ল্যাপটপ ১৫ ডিসেম্বর বাজারে আসা কথা রয়েছে। তখন এর দাম জানা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি