মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

‘অপো কালারওএসহ্যাক ২০২৩’ এর ফাইনাল কুয়ালালামপুরে

শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’ আয়োজিত ‘অপো কালারওএসহ্যাক ২০২৩’- এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর, ২০২৩ তারিখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সারা বিশ্ব থেকে ১০টি দল এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। এদের মধ্য থেকে ৩টি প্রতিযোগী দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে মোট ৩৫,০০০ মার্কিন ডলার প্রদান করা হবে। এছাড়া তারা স্মার্টফোন কোম্পানিটির প্রযুক্তি দল বা টেক টিম ও ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে পরামর্শ করার সুযোগও পাবেন। এটি তাদের উদ্ভাবনী প্রকল্পগুলোর বাণিজ্যিকীকরণ ও প্রচারে সহায়ক ভূমিকা পালন করবে।  

চলতি বছরের প্রতিযোগিতাটি তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত হবে: বিনোদন, পরিবহন এবং দৈনন্দিন জীবন। এ বছরের জুলাইয়ে প্রতিযোগিতাটি চালুর পর বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২০০টিরও বেশি টিম প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ফাইনাল হওয়া ১০ টিম বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রস্তাবনা প্রকল্প জমা দিয়েছে। এর মধ্যে রয়েছে- নেভিগেশন, পেমেন্ট, লার্নিং, স্বাস্থ্য সহ অন্যান্য প্রকল্প। এসব প্রস্তাবনা প্রকল্প প্যান্টানালের অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরণ এবং এর প্রতিনিধিত্বকারী অভিনব উদ্ভাবনেরই প্রতিফলন।

এবারের প্রতিযোগিতার সময় থেকে, অপো সাধারণ মানুষের জন্য প্যান্টানাল ইকোসিস্টেমের সক্ষমতা এবং ডেভেলপার স্যুট উন্মুক্ত করে দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাকোয়া ডায়নামিক্সের সমন্বয়, যা কালারওএস ১৪ এ প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল। এছাড়াও, ফোন, ট্যাবলেট, হেডফোন ও অটোমোবাইল হেড ইউনিটের মতো ৪টি ডিভাইস ক্যাটাগরিতে ডেভেলপারদের আরও উন্মুক্ত সক্ষমতা প্রদান করেছে অপো। পাশাপাশি ১১টি ইন্ডাস্ট্রি ভার্টিক্যালের জন্য সহায়তা, বিস্তৃত উইজেট কাভারেজ এবং বিভিন্ন পরিস্থিতিতে সামঞ্জস্যপূর্ণ ভিজ্যুয়াল প্রদান করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে। ফলে বিভিন্ন ডিভাইস এবং মিথস্ক্রিয়া পদ্ধতির (ইন্টারেকশন মেথড) সঙ্গে ডেভেলপারদের তৈরি অ্যাপগুলোর আরও দ্রুত খাপ খাইয়ে নেয়া সম্ভব হয়েছে। 

শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠানের মতে, প্যান্টানাল ইকোসিস্টেমের সাফল্য নির্ভর করছে বিশ্বের সকল ডেভেলপারদের ওপর। প্রযুক্তি উদ্ভাবন ভক্তদের জন্য ‘অপো কালারওএসহ্যাক’ সবচেয়ে বড় ইভেন্টে পরিণত হবে বলে আশাবাদী স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি