মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

কারিগরি শিক্ষা ও মাদরাসার অনুদান বিতরণ করবে ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক : করোনা মহামারি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদেরজন্য সহায়তার অর্থ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করবে সরকার।

আট হাজারের বেশিশিক্ষক-শিক্ষার্থী এবং ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী কয়েক দিনের মধ্যে সরকারি সহায়তা হিসেবেপাঁচ কোটি টাকাবিতরণ করবে ‘নগদ’।

গত সোমবার বাংলাদেশ সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সঙ্গে ‘নগদ’-এর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের (শিক্ষা মন্ত্রণালয়) অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান এবং ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের (শিক্ষা মন্ত্রণালয়) সিনিয়র সহাকরী সচিব সাবিনা ইয়াসমিন এবং ‘নগদ’-এর হেড অব গভর্নমেন্ট সেলস মান্নাফ পরাগ উপস্থিত ছিলেন।

চলমান করোনার এই সময়ে সহায়তা হিসেবে নির্বাচিত ৩০০ শিক্ষা প্রতিষ্ঠান ৭৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া ৫০০ জন শিক্ষা-কর্মচারী মোট ৫০ লাখ টাকা এবং ৭ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীকে ৩ কোটি ৭৫ লাখ টাকা দেওয়া হচ্ছে।

সরকারি এই সহায়তা ক্যাশ-আউটের জন্য যে খরচ হবে সেটি সুবিধাভোগীকে পাঠানো অঙ্কের সঙ্গে যোগ করে পাঠানো হবে।

চুক্তির বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের (শিক্ষা মন্ত্রণালয়) অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান বলেন, সরকারি ভাতা বিতরণের ক্ষেত্রে ডাক বিভাগের ‘নগদ’ চমৎকার একটি অবস্থান তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে তারা একের পর এক সরকারি ভাতা বিতরণের উদাহরণ তৈরি করেছে আর্থিক খাতের ডিজিটালাইজেশনকে তরান্বিত করেছে। তাছাড়া সারা দেশে তাদের সেবার যথেষ্ট উপস্থিতি রয়েছে। একে তো সরকারি সেবা তার ওপর সেবার গুণগত মান ভালো হওয়ার কারণে আমরা ‘নগদ’-কে বেছে নিয়েছি।

সরকারের পাশে থাকতে পেরে আনন্দ প্রকাশ করে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, আপদকালীন সময়ে করোনা সহায়তারঅংশ হিসেবে সরকার শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা সেখানে অংশ নিতে পেরে গর্বিত। ‘নগদ’ মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

‘নগদ’ তার যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। এর আগে গত বছর কোভিডের কারণে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন ‘নগদ’-কে দায়িত্ব দেওয়া হয়েছিল ১৭ লাখ পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়ার। এবারও সাড়ে ৩৩ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হয়েছে যার মধ্যে ‘নগদ’ ১৫ লাখ পরিবারের কাছে উপহার বিতরণ করেছে।

তাছাড়া প্রাথমিক পর্যায়ের এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করে এরই মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তি বিতরণের অনন্য এক রেকর্ড করেছে ‘নগদ’। এর বাইরে চলমান কোভিডের সময়ে সরকারি নানান ভাতা, উপবৃত্তি, আর্থিক সহায়তা বিতরণে ডিজিটালাইজেশনের প্রচলন করে ভাতাভোগীর হাতে সহজেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি অর্থের সাশ্রয় করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে প্রশংসা কুড়িয়েছে ‘নগদ’।

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি