রবিবার, আগস্ট ৩০, ২০২৬
27 C
Dhaka

নারীদের উদ্যোক্তাদের অনলাইন গার্লস ইনোভেশন বুটক্যাম্প শেষ

টেকভিশন২৪ ডেস্ক : নারীর উদ্যোক্তা হওয়ার পথ সহজ করতে যেসব সমস্যার মুখে পরতে হয়,সেসব সমাধানে নানা বিষয়ের প্রশিক্ষণ,নেটওয়ার্কিং বা সচেতনতার মধ্য দিয়ে শেষ হলো ‘লার্ন,চেঞ্জ,ফ্লারিশ’ শীর্ষক অনলাইন বুটক্যাম্প।

মঙ্গলবার (২৯ জুন)বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্প এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন শামারুখ ফখরুদ্দীন,পরিচালক, উর্মি গ্রুপ,মোঃ আবদুর রাকিব,প্রকল্প পরিচালক,আইডিয়া প্রজেক্ট,মুহম্মদ জাফর ইকবাল,শিক্ষাবিদ ও সভাপতি,বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক ও ইএসডিজি৪বিডি প্রজেক্টের প্রেসিডেন্ট মুনির হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শামারুখ ফখরুদ্দীন বলেন,‘আমরা ও আপনাদের মতো সমস্যায় পরেছি। সেখান থেকে পিছিয়ে যাইনি। আবার উঠে দাঁড়িয়েছি,লেগে থেকেছি তারপর আজকের জায়গায় এসেছি। কাজটা সহজ নয়। সংসার,বাচ্চা, সমাজের নানা উপহাস উপেক্ষা করেই আজকের এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই,যিনি যে কাজই করেন না কেন লেগে থাকুন। একই সঙ্গে সবাইকে প্রচুর বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

আবদুর রাকিব বলেন,উদ্যোক্তা তৈরিতে সরকারের আইডিয়া প্রকল্প সবার জন্য উন্মুক্ত। যাদের যে ধরণের আইডিয়া আছে তারা এই প্রকল্পের মাধ্যমে আসলে সব ধরণের সহায়তা দেওয়া হবে। কারণ উদ্যোক্তাদের সমস্যা সমাধান করাই এই প্রকল্পের কাজ। কোনো নতুন আইডিয়া পছন্দ হলে সেখানে প্রাথমিক ভাবে ১০ লাখ টাকা এককালীন দেওয়া হয় জানিয়ে তিনি জানান, ইনোভেশন বুট ক্যাম্পের মেয়েরা ও তাদের আইডিয়া নিয়ে যুক্ত হতে পারে।

মুহম্মদ জাফর ইকবাল নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আমার জীবনে সফলতার চেয়ে ব্যর্থতা বেশি। কিন্তু আমি থেমে থাকিনি। কারণ থেমে থাকা যাবেনা। প্রচুর ভুল হবে, অন্যদের চেয়ে হয়তো পিছিয়ে পরবেন কিন্তু থেমে থাকা যাবে না। এগিয়ে যাওয়ার যত সুযোগ আছে সবগুলোকে কাজে লাগাতে হবে। আর অবশ্যই প্রচুর বই পড়তে হবে। বই পড়লে ভয় কেটে যায়, মনে সাহস আসে। তাই বেশি বেশি বই পড়লে সমস্যাগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়া যায়।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট ও বুটক্যাম্প সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ করেন প্রজেক্ট সভাপতি মুনির হাসান। পরে বুটক্যাম্পে অংশ নেওয়ার জন্য মেয়েদের এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। কুরিয়ারের মাধ্যমে বিজয়ীদলগুলোকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও উদ্যোক্তা সংক্রান্ত বই পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে ২৬ জুন সকালে অনলাইনে এই বুটক্যাম্পের উদ্বোধন করা হয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি