বুধবার, অক্টোবর ২১, ২০২৬
25.3 C
Dhaka

করোনা টিকার প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর

টেকভিশন২৪ ডেস্ক: করোনা ভাইরাসের টিকা কার্যক্রম পরিচালনার জন্য ‘সুরক্ষা’ নামে একটি ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম প্রস্তুত করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। আগামী ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে এই সফটওয়্যারটি। স্বাস্থ্য মন্ত্রণালয় ২৬ জানুয়ারি থেকে শুরু করবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কার্যক্রম। আগামী দুতিন দিন আইসিটি বিভাগের ‘সফটওয়্যার এ্যাসুরেন্স ল্যাবে’ চলবে সফটওয়্যারটির মান যাচাই বাছাই। তথ্যপ্রযুক্তি বিভাগ থেকেই সফটওয়্যারের কার্যকারিতা পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে তুলে দেয়া হবে। জনকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে চলছে প্রতিরোধ ও প্রতিকারের নানা কার্যক্রম। এরই মধ্যে বিশ্বের অনেক দেশ প্রস্তত ও প্রয়োগ করেছে ভাইরাসের ভ্যাকসিন। বাংলাদেশের মানুষের জন্য ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন বৃহস্পতিবার এসে পৌঁছাছে। ভ্যাকসিনগুলো পুনের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে এসেছে। ভারতীয় হাইকমিশন টিকাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা করেছে। এই টিকার সুষ্ঠু বণ্টনের জন্য তথ্যপ্রযুক্তি বিভাগ ‘সুরক্ষা’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছে। এখন এ্যাপটি ট্রায়ালে রয়েছে। ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ‘সুরক্ষা’ হস্তান্তর করা হবে। সরকারী এসব ভ্যাকসিন সুষ্ঠুভাবে প্রদানের জন্য ওই দিনই উন্মুক্ত করা হবে ‘সুরক্ষা’ এ্যাপটি। করোনা ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন ও যাবতীয় তথ্য সংরক্ষণে এ্যাপটি প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির মানুষকে দেয়া হবে করোনাভাইরাসের ভ্যাকসিন। পরবর্তীতে ধাপে ধাপে সকলকেই আনা হবে ভ্যাকসিনের আওতায়।

পলক জানান, সম্প্রতি একটি মহল ভ্যাকসিনেশন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে এ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা ব্যয় হয়েছে জানিয়ে মিথ্যা গুজব ছড়িয়েছে। কিন্তু বিষয়টি পুরোটাই মনগড়া। প্ল্যাটফর্মটি তৈরিতে কোন অর্থ খরচ হয়নি। আইসিটি বিভাগের কর্মরত প্রোগ্রামাররাই এটি তৈরি করেছেন। এখানে কোন টাকা খরচের প্রশ্নেই উঠে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হয়েছে।

তথ্যপ্রযুক্তি জানিয়েছে, এ্যাপটি পুরোপুরি প্রস্তুত করতে আর দু’ একদিন সময় লাগবে। এখন ল্যাবে এই এ্যাপের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে। এ্যাপটি নির্ভুলভাবে কাজ করছে। আরও নিশ্চিত হওয়ার জন্য দু’ একটি ২৪ ঘণ্টা ল্যাবে পরীক্ষার কাজ চালানো হবে। এরপরই এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে তথ্যপ্রযুক্তি বিভাগ। এ্যাপটি হস্তান্তর করেই কাজ শেষ করবে না তথ্যপ্রযুক্তি বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে তথ্যপ্রযুক্তি বিভাগ একযোগে কাজও করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি