শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.2 C
Dhaka

ওয়ানপ্লাস ফোনে স্ন্যাপড্রাগনের চিপসেট

টিভি২৪ আইডেস্ক: চিপের বাজারে কোয়ালকম ও মিডিয়াটেক পরিচিত দুটি নাম। দুটি কোম্পানির সেমিকন্ডাক্টর বা চিপ বিভিন্ন দিক থেকে সেরা। সম্প্রতি চিপ ব্যবহারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে চীনের দুটি স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস ও রিয়েলমি। আগামী বছর থেকে কোম্পানি দুটি তাদের ডিভাইসে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করবে বলে জানিয়েছে। খবর গিজমোচায়না।

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বাজারে আসতে যাওয়া ওয়ানপ্লাস ১২তে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যদিকে ওয়ানপ্লাস ১২আপ, নর্ড ৪ ও ৫-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং ৭ জেন ৩ চিপসেট ব্যবহার করা হতে পারে।

আগে থেকেই ওয়ানপ্লাসের ডিভাইসগুলোয় মিডিয়াটেকের পরিবর্তে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করে আসছে। উদাহরণস্বরূপ ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ানপ্লাস ১১ ও এইস ২ তে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে নর্ড ৩, এইস ২ভি ও ওয়ানপ্লাস ট্যাবে মিডিয়াটেকের চিপ ব্যবহার করা হয়েছে। নভেম্বর নাগাদ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপযুক্ত ওয়ানপ্লাস ১২ বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিভাইসটিতে টুকে রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে এবং ১ টেরাবাইটের ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে। ক্যামেরার দিক থেকে ওয়ানপ্লাস সবসময় সর্বোচ্চ দেয়ার চেষ্টা করে। এছাড়া নতুন ডিভাইসে ওয়্যারড ও ওয়্যারলেস রÅাপিড চার্জিং সক্ষমতাও থাকতে পারে।

সম্প্রতি এইস ২ প্রো বিক্রিতে নতুন রেকর্ড করেছে ওয়ানপ্লাস। বাজারজাতের ঘোষণা দেয়ার ২৬ ঘণ্টার মধ্যে ১ লাখ ৫০ হাজার ইউনিট ডিভাইস ক্রয়ের জন্য প্রিবুকের অর্ডার হয়েছে। কোম্পানিটি প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য সচেষ্ট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যার অংশ হিসেবে ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। নতুন চিপসেট ব্যবহারের কারণে উৎপাদন খরচ বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি