বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

এআইসহ অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ওয়ানপ্লাস তার সর্বাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) ‘অক্সিজেন ওএস ১৫’ উন্মুক্ত করছে। আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ওয়ানপ্লাসের সকল অফিশিয়াল চ্যানেল থেকে অনলাইন ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

অ্যান্ড্রয়েড ১৫ ওএসের ওপর ভিত্তি করে প্রথম অপারেটিং সিস্টেমগুলোর একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাসের ১৫ অপারেটিং সিস্টেমটি। নতুন ওএসটিতে ওয়ানপ্লাস তাদের নিরলস গবেষণা ও ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। এই অপারেটিং সিস্টেমটিতে ওয়ানপ্লাসের স্পিরিট ‘নেভার সেটেল’-এর প্রতিফলন পাওয়া যাবে। ওয়ানপ্লাস-এর আপডেটেড ওএস-এর প্রধান বৈশিষ্ট্য হলো- ইন্ডাস্ট্রির সেরা ও দ্রুতগতির ইউজার এক্সপেরিয়েন্স, নতুন ও কার্যকরী এআই ফিচার এবং বিশেষায়িত ডিজাইন যা ওয়ানপ্লাস-এর সিগনেচার ডিজাইন ল্যাংগুয়েজের অনুভূতি দেবে। এসব ফিচার নিয়ে বাজারের সবচেয়ে দ্রুতগতির ও ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে অক্সিজেন ওএস ১৫।

গতি ও কৃত্রিম প্রযুক্তির মেলবন্ধন

যেকোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়ান প্লাস-এর মূল দর্শন হচ্ছে গ্রাহকদের দ্রুতগতির, মসৃণ ও ঝামেলাবিহীন অভিজ্ঞতা দেয়া। অক্সিজেন ওএস ১৫ অপারেটিং সিস্টেমটিতে ওয়ানপ্লাস বাজারের সেরা সফটওয়্যার অ্যালগরিদম টেকনোলোজি ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সৃজনশীল নির্মাণের মাধ্যমে ব্যবহারকারীদের মসৃণ অ্যানিমেশন ইফেক্ট দেবে।

এছাড়াও, অক্সিজেন ওএস ১৫ এর ডিজাইনে একটি সতেজ ও নতুন ভিজুয়াল স্টাইল এনেছে যা ব্র্যান্ডটির স্বাতন্ত্র্য বজায় রেখে ব্যবহারকারীদের আনন্দময়য় ও নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারী কমিউনিটির সাথে যোগাযোগ ব্র্যান্ডটিকে মাল্টিটাস্কিং সিনারিও ও বেশ কিছু পার্সোনালিটি এক্সটেনশন সিনারিও যোগ করতে সহায়তা করেছে।

অক্সিজেন ওএস ১৫ তে ওয়ানপ্লাস-এর এআই ফিচার যোগ করার মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে। ফিচারটি বেশ কিছু কমন সিনারিওতে সংযুক্ত করার মাধ্যমে প্রোডাক্টিভিটি ও সৃজনশীলতা বৃদ্ধি করে ব্যবহারকারীর জীবনকে সহজ করে তুলবে। ফলে নতুন অক্সিজেন ওএস ১৫ হতে যাচ্ছে গতি, পারফর্মেন্স ও বুদ্ধিমত্তার এক পারফেক্ট কম্বিনেশন।

অক্সিজেন ওএস ১৫ ওয়ানপ্লাস-এর উদ্ভাবনের প্রতিশ্রুতির এক বহিঃপ্রকাশ যা গ্রাহকের চাহিদা অনুযায়ী অসাধারণ এক সফটওয়্যার অভিজ্ঞতা প্রদান করবে। ওয়ানপ্লাস বাংলাদেশ সম্প্রতি তাঁদের অফিশিয়াল ফেসবুক কমিউনিটি গ্রুপের সূচনা করেছে যেখানে ভক্তরা তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট ও ইভেন্ট সম্পর্কে তথ্য পাবেন। গ্রুপটি একটি মানসম্মত যোগাযোগের ঘনিষ্ঠ কমিউনিটি গড়ে তোলার উদ্দেশ্যে গড়া হয়েছে; যেখানে এক্সক্লুসিভ কনটেন্ট, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ওয়ান প্লাস টিমের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি