শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৩-এ পুরস্কার জিতেছে ‘আইপিডিসি ইজি’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৩-এ ‘ফিনটেক ইনোভেশন অফ দ্য ইয়ার (এনবিএফআই)’ ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি অর্জন করেছে আইপিডিসি ফাইন্যান্স-এর কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যাপ ‘আইপিডিসি ইজি’। এই ক্যাটাগরিতে প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারে পণ্য ও সেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনা কাজের স্বীকৃতি প্রদান করা হয়। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক পুরস্কারটি তুলে দেন আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম-এর হাতে। উল্লেখ্য, আইপিডিসি ইজি ‘ডিজিটাল লেন্ডিং’ ক্যাটাগরিতেও বিশেষ সম্মাননা লাভ করেছে।

ফিনটেক ইনোভেশন ক্যাটাগরিতে ‘আইপিডিসি ইজি’কে চিহ্নিত করা হয়েছে এমন একটি অ্যাপ হিসেবে যা কিনা কনজ্যুমার ফাইন্যান্স ক্ষেত্রটিকেই একটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় পণ্যের সুপরিকল্পিত ক্রয় অভ্যাসকে দারুণভাবে গড়ে তুলছে। এর মূলে রয়েছে ‘বাই নাও পে লেটার’ ধারণাটির সুচারু বাস্তবায়ন। ‘ইজি’ প্ল্যাটফর্মটি কোনো কার্ড ছাড়াই ০% ইএমআই-তে প্রয়োজনীয় পণ্য যেমন ইলেক্ট্রনিক পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, আসবাবপত্র ও ট্রাভেল প্যাকেজ কেনার সুযোগ করে দিচ্ছে। এই ধরণের পণ্য ক্রয়ের ক্ষেত্রে আজকের বাংলাদেশের ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মোক্ষম কনজ্যুমার ফাইন্যান্সিং ব্যবস্থার যে অপ্রতুলতা, আইপিডিসি ইজি তাতে এক ইতিবাচক পরিবর্তন। ক্রেডিট কার্ড ছাড়াই উল্লেখিত পণ্যগুলোকে ইন্টারেস্টবিহীন লোনে ক্রয়ের সুবিধা প্রদান করে আইপিডিসি ইজি একই সাথে দেশের মানুষের কাঙ্ক্ষিত জীবনযাত্রার মান অর্জনে সহযোগী হচ্ছে, আবার আইপিডিসি’র জন্য নতুন গ্রাহক আনয়নের একটি দুয়ার হয়ে প্রতিষ্ঠানটির প্রচলিত সেবা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগও করে দিচ্ছে। এভাবে ফিনটেকের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক করে তুলতে অবদান রাখা উদ্যোগ ও ও প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি প্রদান করে ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড’।

আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম ‘ইজি’র এই স্বীকৃতিপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, “আইপিডিসি সবসময় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার করে জীবনমান উন্নয়নের সেবা প্রদানের চেষ্টা করে আসছে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে সঙ্গতিপূর্ণ আর্থিক সেবা এখন সময়ের দাবি। আর্থিক সেবাকে নতুন মাত্রা দিতে এবং দেশের মানুষের জীবনমানে অর্থবহ পরিবর্তন আনতে আইপিডিসি’র যে নিরন্তর প্রচেষ্টা ও প্রতিশ্রুতি, এই স্বীকৃতি তারই সাক্ষ্য বহন করে। আইপিডিসি ইজি শুধু একটি অ্যাপই না, বরং দেশের মানুষকে সক্ষমতা প্রদানে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেগবান করতে এবং কনজ্যুমার ফাইন্যান্সিং-এর চিত্রপটকে পুনঃসংজ্ঞায়নে একটি উদ্ভাবনী প্রয়াস। এই স্বীকৃতিটি পেয়ে আমরা সত্যিই সম্মানিত বোধ করছি এবং একই উদ্যমে আর্থিক সেবাখাতকে এগিয়ে নিয়ে যাওয়ার তাড়না অনুভব করছি।”           

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২১-এ ‘আইপিডিসি ডানা’ প্ল্যাটফর্মের জন্য স্বীকৃতি লাভ করেছিলো আইপিডিসি। দেশের ক্ষুদ্র রিটেইলারদের আর্থিক সেবাখাতে অন্তর্ভুক্ত করতে ‘আইপিডিসি ডানা’ অসামান্য অবদান রেখে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি