শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
25.6 C
Dhaka

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দোয়া মাহ্‌ফিল এবং ইফতারের আয়োজনে বাক্কো

টেকভিশন২৪ প্রতিবেদক: আজ শনিবার (২৩ মার্চ, ২০২৪) বিকাল ৫:০০ ঘটিকায় রাজধানীর মিরপুরস্থ জামেউল উলুম মাদরাসায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহ্‌ফিলের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

সংযম, ত্যাগ, ইবাদত ও দানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের মহিমায় সিক্ত হতে উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন বাক্কোর বিভিন্ন সদস্য-প্রতিষ্ঠান হতে আগত প্রতিনিধিসহ বাক্কো কার্যনির্বাহী কমিটি এবং সচিবালয়ের সদস্যবৃন্দ। ভাবগাম্ভীর্যময় দোয়া মাহ্‌ফিল শেষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সানন্দে ইফতার গ্রহণ করে বাক্কো পরিবার।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ তার বক্তব্যে বলেন, বাণিজ্যিক সংগঠন হলেও বাক্কো বরাবরই সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম করে থাকে। এরই অংশ হিসেবে আজকের আয়োজন। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করতে পেরে আমরা আনন্দিত ।

টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা মাদ্রাসা ছাত্র, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একসাথে ইফতার করতে পারছি। বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার আহ্বান তারা যেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন বলেন, আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং একই সাথে আনন্দিত হয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষের অত্যাধুনিক ব্যবস্থাপনা দেখে। সবাইকে আমি অনুরোধ করব, আমারা যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি এবং সাহায্যের হাত বাড়িয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকি। আমাকে এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

অন্যদিকে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন উক্ত আয়োজনের সঙ্গে সম্পৃক্ত এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ বাক্কো অব্যাহত থাকবে-এই আশ্বাস প্রদান করেন।

এছাড়াও জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল বাশার নোমানী ইফতার আয়োজনের মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য বাক্কোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং পরিচালকবৃন্দ- মোঃ ফজলুল হক, মুসনাদ ই আহমেদ, আব্দুল কাদের এবং জায়েদ উদ্দীন আহমেদ। এছাড়াও বিআইজেএফ এর সভাপতি নাজনীন নাহার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি