রবিবার, জুলাই ২৬, ২০২৬
32.3 C
Dhaka

ঈদের ছুটিতে সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি

টেকভিশন২৪ ডেস্ক: ঈদুল আজহার ছুটিতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার হামলার হতে পারে বলে জানিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এজন্য সতর্কতা জারি করে প্রতিষ্ঠাগুলোর নেটওয়ার্ক পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে পরামর্শও দিয়েছে সার্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্টের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি ও সামরিক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, জ্বালানি ও শিক্ষা খাত সাইবার হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এজন্যে সংস্থাগুলোর তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও সেবায় কোনো ধরনের অনুপ্রবেশ বা সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে ৷

ডি ডস, র‍্যানসমওয়্যার, ওয়েব ডিফেসমেন্টস, ফিশিং, গুরুত্বপূর্ণ তথ্য চুরি, এপিটি ক্যাম্পেইনের মতো সাইবার হামলা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডি ডস, র‍্যানসমওয়্যার বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। শীর্ষহুমকিদাতা গ্রুপগুলোর মধ্যে দক্ষিণ এশিয়াভিত্তিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার, স্ক্রিপ্ট কিডিস, মানি মেসেজ, আকিরার র‍্যানসমওয়্যার গ্রুপের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাইবার হামলা এড়াতে সার্টের পরামর্শ হলো তথ্য আদান-প্রদানে সন্দেহজনক বিষয়ে সতর্ক থাকা। মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজ করার সময় অপরিচিতি সাইটে প্রবেশ না  করা ও ডাউনলোড করা থেকে বিরত থাকা। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। অবকাঠামোর নিরাপত্তা পরীক্ষা করা এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে সার্টকে জানাতে বলা হয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি