রবিবার, জুলাই ২৬, ২০২৬
28.9 C
Dhaka

কোয়ান্টাম সুপারকম্পিউটার বানাবে মাইক্রোসফট

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি খাত বিশেষ করে কম্পিউটিংয়ের ভবিষ্যৎ থাকবে সুপারকম্পিউটারের নিয়ন্ত্রণে। এদিক থেকে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) অনেকটাই এগিয়েছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট কোয়ান্টম সুপারকম্পিউটার তৈরিতে প্রথম মাইলফলক স্পর্শ করার দাবি জানিয়েছে। আগামী এক দশকের মধ্যে কোম্পানিটি নিজস্ব কোয়ান্টাম সুপারকম্পিউটার তৈরির কথা জানিয়েছে। খবর টেকরাডার।

আয়রন ও সিলিকন এজের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার তুলনায় কোয়ান্টাম কম্পিউটিং আরো বড় প্রভাব বিস্তার করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এটি দৈনন্দিন জীবনযাপন, প্রতিদিনের যাতায়াত ব্যবস্থাসহ সব দিকে পরিবর্তন আনবে। এটি ইভি খাতের জন্য ব্যাটারির সক্ষমতায় আরো পরিবর্তন আনবে। এছাড়া ফার্মাসিউটিক্যাল খাতে আরো ভালো ও কার্যকর ওষুধ তৈরিতে সহায়তা করবে।
মাইক্রোসফটের বিশ্বাস কোয়ান্টাম সুপারকম্পিউটারগুলো সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তন ও খাদ্য অনিরাপত্তার মতো বৈশ্বিক সমস্যাগুলো সমাধানে সহা্য়তা করবে। টেকক্রাঞ্চকে দেয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টা জানান, আমাদের রোডম্যাপ ও কোয়ান্টাম সুপারকম্পিউটার সংক্রান্ত চিন্তাভাবনা সুদূরপ্রসারী।

আজুর কোয়ান্টাম এক্সিলারেটিং সায়েন্টিফিক ডিসকভারি ভার্চুয়াল ইভেন্টে প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘‌আগামী ২৫০ বছরে রসায়নসহ ম্যাটারিয়াল সায়েন্স খাতের অগ্রগতিকে ২৫ বছরে নামিয়ে আনাই আমাদের লক্ষ্য।’

প্রথম ধাপের অংশ হিসেবে ফিজিক্যাল কিউবিটে পরিচালিত কোয়ান্টাম সিস্টেমকে বর্তমানে আজুর কোয়ান্টামের মাধ্যমে ক্লাউডে নেয়া হয়েছে।

কোয়ান্টাম সুপারকম্পিউটার তৈরির অংশ হিসেবে আরো দুটি উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো কোয়ান্টাম কম্পিউটিংয়েও নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে সতর্ক মাইক্রোসফট।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি